ব্যারিস্টার ফুয়াদের কপালে পিস্তলসদৃশ কাটা দাগ, দাবি ফাহামের

Post Image


ইংরেজি দৈনিক নিউ এজের সিনিয়র কার্টুনিস্ট মেহেদী হকের আঁকা আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ক্যারিকেচারে কপালে বন্দুকের প্রতীক যুক্ত করা নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে। পরে সমালোচনার মুখে প্রতীকটি সরিয়ে নেন কার্টুনিস্ট। এ ঘটনায় নতুন করে মন্তব্য করেছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম। 

তিনি প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “বাস্তবেও ফুয়াদের কপালে পিস্তলের মতো দেখতে একটি ‘কাটা দাগ’ রয়েছে।”

আজ শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

ফেসবুক পোস্টু ফাহাম আব্দুস সালাম লেখেন, “ধরে নিই, মেহেদি হক হলো সেক্যুলার/আওয়ামীপন্থী আর ফুয়াদ হলো ইসলামিস্টদের প্রতিনিধি। যদিও মেহেদিকে আওয়ামী বর্গে ফেলাটা খুবই অনুচিত ও অসঙ্গত—বাট কিছুক্ষণের জন্য সেটাই ধরে নিই। ফুয়াদকে ইসলামিস্ট বলাটাও অনুচিত, কারণ তার রাজনীতি মুসলিম-প্লিজিং হলেও ইসলামিজম নয়।”

তিনি বলেন, “আমি কোনো আবেগের বশবর্তী না হয়ে চিন্তা করছিলাম। জাস্ট দ্য প্লেইন ফ্যাক্টস। মেহেদি একটা ক্যারিকেচার করছে ফুয়াদের। সেই ছবিতে ফুয়াদের কপালে একটা পিস্তলের ছবি আঁকা হয়েছে। সত্যিকারের ফুয়াদের কপালে ঠিক একই জায়গায় একটা কাটা দাগ আছে। এবং আপনি যদি খুব খেয়াল করে দেখেন—ওই কাটা দাগটা আসলেই পিস্তলের মতো দেখায়। এখন পিস্তলে যদি আপত্তি হয়, ফুয়াদের ভ্রু ও চিন্তারেখা নিয়ে আরও আপত্তি করা যায়। ওইটা আবার Y-শেপের। ইফ ইউ নো হোয়াট আই মিন।”

তিনি আরও বলেন, “একজন কার্টুনিস্টের কাজই হলো মানুষকে ভেঙানো। সেই নিরিখে সে যার ছবিই আঁকবে—বিকৃতই করবে। দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। এই ব্যাপারে হয়তো কোনো মতানৈক্য নেই।”

মেহেদি’র ক্যারিকেচার প্রসঙ্গে তিনি বলেন, “কেন মেহেদি আপত্তিকর ক্যারিকেচার করলেন, এই ঘটনা নিয়ে ওয়াদা সম্ভবত ১০-১২টা নিউজ/অপিনিয়ন আইটেম করে ফেলেছে। আমার ওয়ালে কম না হলেও ৩০/৪০টা পোস্ট দেখেছি মেহেদির বিপক্ষে। মেহেদিকে নিয়েও কার্টুন দেখেছি ৫/৬টা। অন্তর্ভাব হলো, ফুয়াদকে হত্যাযোগ্য করার জন্য নাকি এ প্রচেষ্টা। কার্টুনিস্টের কাজই ফান ও রিডিকিউল করা। অনেক সময়ই অনেক কার্টুন গ্রহণযোগ্যতার সীমা ছাড়িয়ে যায়—এ কথা সত্য। কিন্তু তাই বলে একেবারে হত্যাযোগ্যতার অভিযোগটা হাস্যকর।”

এ প্রসঙ্গে আরও বলেন, “মেহেদির পক্ষে কোনো ভয়েস দেখি নাই। ৫/৬টা পোস্ট দেখেছি ফুয়াদকে কটাক্ষ করে, কিন্তু মেহেদির পক্ষে দেখি নাই। হত্যাযোগ্যতার কথা তুললে এই মুহূর্তে ফুয়াদের চাইতে সম্ভবত মেহেদি বেশি হত্যাযোগ্য। ফুয়াদ আমাদের সাইডের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং আমার খুব প্রিয় বক্তা। ২০২২ সালের পরিস্থিতি এখন বাংলাদেশে নাই। ফুয়াদকে আরবান এলিট ক্লাসের অনেকে যেমন অপছন্দ করে—অনেকে পছন্দও করে। প্রায় সব ইসলামিস্টদের চোখে সে হিরো। আমার একেবারেই মনে হয় না যে ফুয়াদের লাইফ থ্রেটের মধ্যে আছে। যারা আসলেই আমাদের সাইডের লোকদের মেরে ফেলবে—তারা সব পালিয়ে গেছে।”

ব্যারিস্টার ফুয়াদকে নিয়ে তিনি বলেন, “উপরের প্রতিটি বাক্য সম্ভবত নিরপেক্ষ ও নির্ভেজাল সত্য। এক্সেপ্ট, ফুয়াদ মনে করতে পারে যে তার জীবন ঝুঁকির মধ্যে আছে। কিন্তু আমার তা মনে হয়নি।”

তিনি প্রশ্ন রেখে বলেন, “আমার প্রশ্নটা অন্য জায়গায়। যদি একটা সামান্য ক্যারিকেচার থেকে এই লেভেলের অসম প্রতিক্রিয়া হয়—যেকোনো স্বাভাবিক মানুষ প্রশ্ন করবেন—কালচার ওয়ারে আসলে কারা এগিয়ে আছে? কে এখানে লুজারের মতো আচরণ করছে? ইসলামিস্টরা তো এর চেয়ে ১০ গুণ বেশি আপত্তিকর ক্যারিকেচার করছে প্রতিদিন। জামাতের একটা ছেলে কাচড়াদের সর্দারের জন্য প্রতিনিয়ত AI দিয়ে ইকুয়ালি আপত্তিকর বিকৃত ছবি সাপ্লাই করে।” 

ফাহাম আব্দুস সালাম বলেন, “এইসব ছবির রিচ ও ইল ইনটেনশন মেহেদির ছবির চাইতে অনেক বেশি। কিন্তু সেগুলো নিয়ে কোনোই আলোচনা নাই। হাজার হাজার ছবি যা করতে পারে না—মেহেদি কীভাবে পারে? আমি যদি কার্টুনিস্ট মেহেদি হতাম—নিজের ক্ষমতায় নিজেই আশ্চর্য হয়ে যেতাম। এই লেভেলের প্রতিক্রিয়া জেনারেট করতে পারাটা যেকোনো কার্টুনিস্টের জন্য সম্ভবত স্বপ্নের বিষয়।”


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াত থেকে বহিষ্কৃত সেই চিকিৎসককে এবার ‘সরকারি চাকরিবিধি লঙ্ঘন’ করায় এনডিএফ থেকে অব্যাহতি

‘বিরোধী দলের সঙ্গে শুধু ক্ষমতা টেকানোর স্বার্থ নিয়েই নয়, জনগণের স্বার্থ নিয়েও আলাপ কইরেন’

ফজলুর রহমান ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন: দুদু

হাসিনার মতো ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে হয়েছিল যাদের

ব্যারিস্টার ফুয়াদের কপালে পিস্তলসদৃশ কাটা দাগ, দাবি ফাহামের

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় নির্বাচন ঘিরে ইসির সঙ্গে সংলাপে যাচ্ছে এনসিপি, ‘অনিশ্চয়তা’য় জামায়াত

বিএনপি চাইলে গোপালগঞ্জ ছারখার করতে পারত: দুলু

সর্বাধিক পঠিত

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুক্তিযুদ্ধ মন্ত্রী

প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

১৫ ডিসেম্বর মগবাজার ও ১৬ ডিসেম্বর আদাবরে গণসমাবেশ করবে জামায়াত

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে: এনসিপি

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

নারীর ইজ্জতের বিনিময়ে কোনো ফ্যামিলি কার্ড নয়: ডা. শফিকুর রহমান

ভুলত্রুটির জন্য ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা রাকিব

ছাত্রদল সভাপতি রাকিব ছাত্রশিবিরের প্রতি বিশেষ আহ্বান জানালেন