বিএনপি চাইলে গোপালগঞ্জ ছারখার করতে পারত: দুলু

Post Image


বিএনপি চাইলে গোপালগঞ্জ ছারখার করে দিতে পারত, তবে দলটি খুনের রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, ততদিন বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। আগামী ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ এলাকায় পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী।

সমাবেশে দুলু বলেন, সাতক্ষীরায় আওয়ামী লীগ পাখির মতো জামায়াতের নেতাকর্মীদের গুলি করে হত্যা করে এলাকাটি ছারখার করেছিল। বিএনপি চাইলে গোপালগঞ্জও ছারখার করে দিতে পারত। কিন্তু বিএনপি কখনো খুনের রাজনীতি, হত্যার রাজনীতি কিংবা গণতন্ত্রকে বিপন্ন করার রাজনীতিতে বিশ্বাস করে না।

তিনি বলেন, গোপালগঞ্জ ও মাদারীপুরে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। থানা পুড়িয়ে দিয়েছে, পরিষদ উড়িয়ে দিয়েছে এবং প্রশাসনের সরকারি প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে দিয়েছে। এরপরও রাষ্ট্র ধৈর্যের পরিচয় দিচ্ছে। দেশের মানুষ বুঝুক আওয়ামী লীগ কী, আওয়ামী লীগ কাকে বলে।

শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ওই ঘোষণার কারণে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ঘরছাড়া হয়েছেন। যারা ভালো রাজনীতি করেন এবং অন্যায়-অবিচারের সঙ্গে জড়িত নন, সেই নিরীহ আওয়ামী লীগ সমর্থকেরাও শেখ হাসিনার কারণে কষ্ট পাচ্ছেন।

তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর আসবে না, উনি এটা নাটক করবেন। ওই যে ভাই বলেছেন, এটা নাটক করার প্ল্যান। উনি কি প্লেনে উঠতে পারেন? ওখান থেকে আসার ক্ষমতা নেই। উনি বলবেন, আমাকে যেতে দিল না। এটা হলো উনি আওয়ামী লীগের কর্মীদের আজকে বোঝাচ্ছেন।’

দুলু বলেন, আগামী ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে শেখ হাসিনা যে আতঙ্ক ও উত্তেজনা তৈরির চেষ্টা করছেন, তা মোকাবিলায় প্রত্যেক নাগরিকের নিজ নিজ এলাকায় পাহারা দেওয়া উচিত। সন্ত্রাসীদের ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। এটাই এখন মূল কাজ।

শেখ হাসিনার সমালোচনা করে তিনি আরও বলেন, শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, ততদিন বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় বসিয়েছিল উল্লেখ করে দুলু বলেন, ক্ষমতায় আসার কয়েক দিনের মধ্যেই শেখ হাসিনা বলেছিলেন, ‘একদিনের জন্য খালেদা জিয়াকে আমি শান্তিতে থাকতে দেব না।’ এরপর তিনি ১৭২ দিন হরতাল করেছিলেন।

দুলু বলেন, ‘যতদিন পর্যন্ত হাসিনা বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ নয়। উনি যতদিন বেঁচে থাকবেন, মাঝে মাঝে আগুন দেবেন এবং বিভিন্ন সরকারি স্থাপনায় ককটেল হামলা করবেন।’

তিনি বলেন, সংসদের মাধ্যমে দলের নেতা দেশের জনগণকে আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে যেসব এলাকায় বিএনপির সংসদ সদস্য রয়েছেন, তারা ১৮ কোটি মানুষকে সঙ্গে নিয়ে রাস্তায় পাহারার ব্যবস্থা করেছেন।

দুলু বলেন, ‘আমরা বাংলাদেশের মাটি থেকে নৈরাজ্য, অগ্নিকাণ্ড, অগ্নিসন্ত্রাস, মানুষের বাড়িতে আগুন এসব চিরস্থায়ীভাবে উৎখাত করতে চাই। আগামী ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে তারা যে টেনশন সৃষ্টি করেছে, আমাদের প্রত্যেক নাগরিকের উচিত এলাকা এলাকা পাহারা দিয়ে এই সন্ত্রাসীদের ধরে পুলিশের হাতে সোপর্দ করা।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াত থেকে বহিষ্কৃত সেই চিকিৎসককে এবার ‘সরকারি চাকরিবিধি লঙ্ঘন’ করায় এনডিএফ থেকে অব্যাহতি

‘বিরোধী দলের সঙ্গে শুধু ক্ষমতা টেকানোর স্বার্থ নিয়েই নয়, জনগণের স্বার্থ নিয়েও আলাপ কইরেন’

ফজলুর রহমান ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন: দুদু

হাসিনার মতো ক্ষমতা হারিয়ে দেশ ছাড়তে হয়েছিল যাদের

ব্যারিস্টার ফুয়াদের কপালে পিস্তলসদৃশ কাটা দাগ, দাবি ফাহামের

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় নির্বাচন ঘিরে ইসির সঙ্গে সংলাপে যাচ্ছে এনসিপি, ‘অনিশ্চয়তা’য় জামায়াত

বিএনপি চাইলে গোপালগঞ্জ ছারখার করতে পারত: দুলু

সর্বাধিক পঠিত

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুক্তিযুদ্ধ মন্ত্রী

প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

১৫ ডিসেম্বর মগবাজার ও ১৬ ডিসেম্বর আদাবরে গণসমাবেশ করবে জামায়াত

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে: এনসিপি

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

নারীর ইজ্জতের বিনিময়ে কোনো ফ্যামিলি কার্ড নয়: ডা. শফিকুর রহমান

ভুলত্রুটির জন্য ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা রাকিব

ছাত্রদল সভাপতি রাকিব ছাত্রশিবিরের প্রতি বিশেষ আহ্বান জানালেন