রাজশাহীতে ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী।
আগামীকাল (২৮ নভেম্বর) রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত এ মাহফিলে উপস্থিত থাকার কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, “রাজশাহী বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল থাকছি— ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত রাজশাহী মাদ্রাসা মাঠের ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে। আসুন, দেখা হবে, কথা হবে।”







