মাদরাসা-স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা বন্ধের আহবান জাতীয় মসজিদ খতিবের

Post Image


দেশে মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সহশিক্ষা কার্যক্রম বন্ধের আহবান জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব ও হাদিস বিশেষজ্ঞ আল্লামা মুফতি আবদুল মালেক।

তিনি বলেছেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান সহশিক্ষা দেশে ফিতনা সৃষ্টি করছে। কোনো মুসলিম সরকার এই সহশিক্ষা বন্ধ করলে তিনি জাতির জন্য অনেক সাদকার সওয়াব পাবেন।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় মসজিদে জুমআর নামাজের খুতবার সময় তিনি এসব কথা বলেন।

খুৎবা প্রদানকালে মুফতি আবদুল মালেক আরও বলেন, “কোনো মাদ্রাসায়, সেটা কওমী, আলিয়া যাই হোক, সহশিক্ষার সুযোগ নেই।” এসময় উপস্থিত মুসল্লিদেরকে উচ্চস্বরে ‘ঠিক’ বলে সমর্থন জানাতে দেখা যায়।

তিনি বলেন, “মাহরাম ছাড়া কোনো স্থানে একজন নারী ও পুরুষ একা অবস্থান করার সুযোগ নেই।”

কোরআন ও হাদিসের উদ্বৃতি দিয়ে জাতীয় মসজিদের খতিব আরও বলেন, “জিনাহ করা যাবে না শুধু তা নয়, জিনাহ এর কাছেও যাওয়া যাবে না।  

তাছাড়াও, ‘বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমেও এই জিনাহর পথ উন্মুক্ত হয়েছে’ বলে তিনি মন্তব্য করেন। এসময় তিনি বলেন, “চোখের জিনাহও জিনাহ।”

এই বিভাগের আরও খবর

ধর্ম

সর্বশেষ খবর

মাদরাসা-স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা বন্ধের আহবান জাতীয় মসজিদ খতিবের

ডা. জাকির নায়েক • নবীজির (সা.) সঙ্গে বিয়ের সময় খাদিজার (রা.) বয়স কত ছিল?

‘আমার স্ত্রী আমার পিএসের সঙ্গে পরকীয়া করত’— অভিযোগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর

বড়দিনের জন্য চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

অস্ত্রোপচারের পর বিয়ে ও পরিবারের ওপর গুরুত্ব তুলে ধরলেন পোপ লিও

আজ বিজয়া দশমী

পূজায় অংশ নিলে ইমান থাকবে না: বায়তুল মোকাররম খতিব

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ

সর্বাধিক পঠিত

রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান ও প্রধান বিচারপতি হিসেবে যেমন ছিলেন রাসুলুল্লাহ (সা.)

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা-হিযবুত তাওহীদ নিষিদ্ধসহ সাত দাবি

২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

নখের ভেতর ময়লা থাকলে ফরজ গোসল শুদ্ধ হবে কি??

সুদ-ঘুসের টাকায় বাড়ি-গাড়ি, তওবায় ক্ষমা হবে কি?

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ

আজ বিজয়া দশমী

অস্ত্রোপচারের পর বিয়ে ও পরিবারের ওপর গুরুত্ব তুলে ধরলেন পোপ লিও

পূজায় অংশ নিলে ইমান থাকবে না: বায়তুল মোকাররম খতিব

বড়দিনের জন্য চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি