অস্ত্রোপচারের পর প্রথম সাধারণ সভায় সমাজের জন্য বিয়ে ও পরিবারের গুরুত্বের ওপর জোর দিয়েছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিও। স্থানীয় সময় বুধবার ভ্যাটিকানে দেওয়া বক্তব্যে তিনি পরিবারকে সমাজের ভিত্তি হিসেবে উল্লেখ করেন এবং দাম্পত্য জীবন ও পরিবারকে সহায়তা করার আহ্বান জানান।
ভ্যাটিকানের সূত্র জানিয়েছে, পরিবারের ভূমিকা নিয়ে আলোচনা করেন পোপ। তিনি পরিবারকে ‘সমাজের ভিত্তি’ হিসেবে বর্ণনা করেন এবং বিয়ে ও পারিবারিক জীবনকে সমর্থন করার জন্য আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে দায়িত্ব পালনকারীদের পরিবারের কল্যাণে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরে পোপ লিও বলেন, ‘এই দায়িত্ব আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি জরুরি।
এ সময় হাসপাতালে থাকাকালে তার সুস্থতা কামনায় প্রার্থনা করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। গত ১৩ অক্টোবর ফুসফুসের অস্ত্রোপচারের পর পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পোপ লিও। পরে ১৭ অক্টোবর রোমের জেমেলি হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।







