এক বছর বিরতির পর ফের মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারী

Post Image

এক বছর বিরতির পর দেশের আট বিভাগে আবারও আউটডোর তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন করতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। শিগগিরই বিভাগীয় শহরগুলোতে এসব মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার(২৫ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী জানান, এক বছর বিরতির পর আট বিভাগে আবারও তার আউটডোর তাফসিরুল কুরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, “আবহমান কাল ধরে ওয়াজ-মাহফিল আমাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। দ্বীনি এই আয়োজনগুলোকে সুন্দর ও সার্থক করে তুলতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।”

উৎসবমুখর পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, “মাহফিলগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে— সুশৃঙ্খল উপস্থিতি, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কুরআনের এই পবিত্র আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্যকে ম্লান করে না দেয়। ”

মাহফিলগুলোর সার্থকতা প্রসঙ্গে তিনি বলেন, “পাশাপাশি আমাদের মনে রাখতে হবে  মাহফিলগুলোর সার্থকতা কেবল বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতায় নয়; বরং প্রকৃত সার্থকতা তখনই, যখন কুরআন ও সুন্নাহর সার্বজনীন বার্তাগুলো আমাদের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হবে। তাহলেই ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে, ইনশাআল্লাহ।”

সবশেষ তিনি বলেন, “কুরআনের ইউনিভার্সাল ম্যাসেজ আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায়। চূড়ান্ত সফলতার পথ দেখায়। তাই, কুরআনের মাহফিল শুধু জনসমাগম নয়, হোক জীবন বদলের আয়োজন।ইনশাআল্লাহ, শীঘ্রই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে।”

এই বিভাগের আরও খবর

ধর্ম

সর্বশেষ খবর

এক বছর বিরতির পর ফের মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র মেলেনি, আসছেন না মুফতি তাকি উসমানি

দীর্ঘ বিরতির পর মাহফিলে ফিরছেন ড.মিজানুর রহমান আজহারী

মাদরাসা-স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা বন্ধের আহবান জাতীয় মসজিদ খতিবের

ডা. জাকির নায়েক • নবীজির (সা.) সঙ্গে বিয়ের সময় খাদিজার (রা.) বয়স কত ছিল?

‘আমার স্ত্রী আমার পিএসের সঙ্গে পরকীয়া করত’— অভিযোগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর

বড়দিনের জন্য চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

অস্ত্রোপচারের পর বিয়ে ও পরিবারের ওপর গুরুত্ব তুলে ধরলেন পোপ লিও

সর্বাধিক পঠিত

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা-হিযবুত তাওহীদ নিষিদ্ধসহ সাত দাবি

নখের ভেতর ময়লা থাকলে ফরজ গোসল শুদ্ধ হবে কি??

দীর্ঘ বিরতির পর মাহফিলে ফিরছেন ড.মিজানুর রহমান আজহারী

সুদ-ঘুসের টাকায় বাড়ি-গাড়ি, তওবায় ক্ষমা হবে কি?

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ

মাদরাসা-স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা বন্ধের আহবান জাতীয় মসজিদ খতিবের

আজ বিজয়া দশমী

পূজায় অংশ নিলে ইমান থাকবে না: বায়তুল মোকাররম খতিব

অস্ত্রোপচারের পর বিয়ে ও পরিবারের ওপর গুরুত্ব তুলে ধরলেন পোপ লিও

বড়দিনের জন্য চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি