শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ

Post Image

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী আজ। সোমবার (১৯ অক্টোবর) ভোর থেকেই কল্পারম্ভ, বিহিতপূজা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে মহামায়ার আরাধনা। অষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ কুমারীকে দেবীজ্ঞানে পূজা করবেন ভক্তরা।

রাজধানীর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে সকাল থেকেই চলছে মহাঅষ্টমীর ধর্মীয় আচার-অনুষ্ঠান। সেখানে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। এ পূজায় এক থেকে ১৬ বছর বয়সী কুমারী কন্যাকে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে পূজা করা হয়।

সনাতন শাস্ত্রমতে, কুমারী কন্যার মধ্যে জগৎমাতার রূপ কল্পনা করে শ্রদ্ধা নিবেদন করা হয়। ভক্তদের বিশ্বাস, প্রতিটি নারীর মধ্যেই রয়েছে মহামায়ার শক্তির প্রকাশ। নারীর প্রতি সম্মান ও নারীশক্তির আরাধনাই কুমারী পূজার অন্যতম শিক্ষা।

মহাঅষ্টমীর আরেকটি গুরুত্বপূর্ণ আচার সন্ধিপূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এ পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ অনুসারে, চণ্ড ও মুণ্ড নামে দুই অসুরকে বধ করতে দেবী দুর্গার চামুণ্ডা রূপ ধারণের ঘটনাকে স্মরণ করে এ আচার পালন করা হয়।

অষ্টমীর পূজা শেষে ভক্তরা ফুল ও বেলপাতা হাতে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবেন। পরে কুমারী দেবীর আশীর্বাদ গ্রহণ করবেন ভক্তরা। বিভিন্ন মন্দিরে পূজা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

এই বিভাগের আরও খবর

ধর্ম

সর্বশেষ খবর

মাদরাসা-স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা বন্ধের আহবান জাতীয় মসজিদ খতিবের

ডা. জাকির নায়েক • নবীজির (সা.) সঙ্গে বিয়ের সময় খাদিজার (রা.) বয়স কত ছিল?

‘আমার স্ত্রী আমার পিএসের সঙ্গে পরকীয়া করত’— অভিযোগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর

বড়দিনের জন্য চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

অস্ত্রোপচারের পর বিয়ে ও পরিবারের ওপর গুরুত্ব তুলে ধরলেন পোপ লিও

আজ বিজয়া দশমী

পূজায় অংশ নিলে ইমান থাকবে না: বায়তুল মোকাররম খতিব

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ

সর্বাধিক পঠিত

রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান ও প্রধান বিচারপতি হিসেবে যেমন ছিলেন রাসুলুল্লাহ (সা.)

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা-হিযবুত তাওহীদ নিষিদ্ধসহ সাত দাবি

২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

নখের ভেতর ময়লা থাকলে ফরজ গোসল শুদ্ধ হবে কি??

সুদ-ঘুসের টাকায় বাড়ি-গাড়ি, তওবায় ক্ষমা হবে কি?

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ

আজ বিজয়া দশমী

অস্ত্রোপচারের পর বিয়ে ও পরিবারের ওপর গুরুত্ব তুলে ধরলেন পোপ লিও

পূজায় অংশ নিলে ইমান থাকবে না: বায়তুল মোকাররম খতিব

বড়দিনের জন্য চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি