পূজায় অংশ নিলে ইমান থাকবে না: বায়তুল মোকাররম খতিব

Post Image

উদারতার নামে কোনো মুসলমান পূজায় অংশ নিলে কিংবা তাকে সঠিক মনে করলে তার ইমান থাকবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। তবে বাংলাদেশে বসবাসরত অমুসলিমদের পূর্ণ নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি জুমার বয়ানে এসব কথা বলেন খতিব মুফতি আব্দুল মালেক।

তিনি বলেন, ইসলামের মূল ভিত্তি হলো তাওহীদ এবং একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলা চাইলে তাওহীদে বিশ্বাসীদের অন্যান্য গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের মতো মহাপাপ তিনি কখনো ক্ষমা করবেন না। এই শিরক থেকে মানবজাতিকে বিরত রেখে তাওহীদের ছায়াতলে আনতেই আল্লাহ তাআলা যুগে যুগে সমস্ত নবী ও রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন।


অমুসলিমদের নাগরিক ও ধর্মীয় অধিকারের প্রসঙ্গে খতিব বলেন, দেশে অন্যান্য ধর্মের অনুসারীদের নিজ নিজ পরিসরে ধর্ম পালন করার অধিকার রয়েছে এবং এতে ইসলামের কোনো আপত্তি নেই। তারা যেন নিরাপদে তাদের পূজা বা উৎসব পালন করতে পারে, সেই ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের সাংবিধানিক ও জরুরি দায়িত্ব।


তবে আকিদাগত অবস্থান পরিষ্কার করে তিনি সতর্ক করেন, কোনো মুসলমান যদি উদারতা বা নমনীয়তার নামে পূজায় শরিক হয় কিংবা পূজাকে সঠিক পথ হিসেবে স্বীকৃতি দেয় বা সমর্থন করে, তবে তার ঈমান থাকবে না। নিরাপত্তা দেওয়া এবং আকিদাগতভাবে শিরককে সমর্থন করা এক বিষয় নয়।

এই বিভাগের আরও খবর

ধর্ম

সর্বশেষ খবর

মাদরাসা-স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সহশিক্ষা বন্ধের আহবান জাতীয় মসজিদ খতিবের

ডা. জাকির নায়েক • নবীজির (সা.) সঙ্গে বিয়ের সময় খাদিজার (রা.) বয়স কত ছিল?

‘আমার স্ত্রী আমার পিএসের সঙ্গে পরকীয়া করত’— অভিযোগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর

বড়দিনের জন্য চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি

অস্ত্রোপচারের পর বিয়ে ও পরিবারের ওপর গুরুত্ব তুলে ধরলেন পোপ লিও

আজ বিজয়া দশমী

পূজায় অংশ নিলে ইমান থাকবে না: বায়তুল মোকাররম খতিব

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ

সর্বাধিক পঠিত

রাষ্ট্রপ্রধান, সেনাপ্রধান ও প্রধান বিচারপতি হিসেবে যেমন ছিলেন রাসুলুল্লাহ (সা.)

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা-হিযবুত তাওহীদ নিষিদ্ধসহ সাত দাবি

২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

নখের ভেতর ময়লা থাকলে ফরজ গোসল শুদ্ধ হবে কি??

সুদ-ঘুসের টাকায় বাড়ি-গাড়ি, তওবায় ক্ষমা হবে কি?

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী ও কুমারী পূজা আজ

আজ বিজয়া দশমী

অস্ত্রোপচারের পর বিয়ে ও পরিবারের ওপর গুরুত্ব তুলে ধরলেন পোপ লিও

পূজায় অংশ নিলে ইমান থাকবে না: বায়তুল মোকাররম খতিব

বড়দিনের জন্য চাওয়া হয়েছিল ২ কোটি টাকা অনুদান, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি