ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির দাবির মুখে প্রভোস্ট পদ হারালেন আলোচিত জাবি অধ্যাপক স্নিগ্ধা

Post Image
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদ থেকে অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার স্থলে নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফ।

  • আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অপসারণের দাবি তোলে ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি। এরপরই এমন সিদ্ধান্ত নেয় প্রশাসন।

  • আজ ‎মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

  • আদেশে বলা হয়, অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অধ্যাপক ড. রেজা মোহাম্মদ আরিফকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে প্রভোস্টের দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। নতুন প্রভোস্ট প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন।

  • ‎সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়ার অভিযোগে অধ্যাপক স্নিগ্ধাসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে প্রতিবাদ জানায় ছাত্রদল, ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তি। ২১ নভেম্বর ছাত্রদল তিন শিক্ষকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধের বিচার ও দায় স্বীকারের বিষয়ে তাদের স্পষ্ট অবস্থান দাবি করে।

  • ‎একই দিন জাতীয় ছাত্রশক্তি চার শিক্ষকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, তদন্ত চলাকালে সাময়িক অব্যাহতি ও অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। পরদিন ২২ নভেম্বর ছাত্রশিবির চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়। এতে অধ্যাপক স্নিগ্ধাকে সুফিয়া কামাল হলের প্রভোস্ট পদ থেকে অপসারণের দাবিও ছিল।

  • ‎তবে অধ্যাপক স্নিগ্ধার প্রভোস্ট পদ থেকে অব্যাহতির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অফিস আদেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির দাবির মুখে প্রভোস্ট পদ হারালেন আলোচিত জাবি অধ্যাপক স্নিগ্ধা

আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ, ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক রেজওয়ানা স্নিগ্ধা

রাকসুর তফসিলের দাবিতে টানা ছয়দিন অবস্থানে রাবি সংস্কার আন্দোলন, অসুস্থ এক শিক্ষার্থী

পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

জুলাইয়ের ঘটনা পুনঃতদন্ত, শিক্ষকদের কর্মকাণ্ড খতিয়ে দেখাসহ জাবিতে ৪ দাবি শিবিরের

রাকসুর তফসিল ও সিনেট অধিবেশনের দাবিতে ষষ্ঠ দিনেও অনড় শিক্ষার্থীরা

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: আটক শিক্ষার্থীর সঙ্গে ছাত্রদল নেতার যোগাযোগের অভিযোগ

‘আমরা এসেছি গড়তে, আর তোমরা এসেছ শুধু ভাঙতে’ ছাত্রদলের উদ্দেশে ডাকসুর উম্মে সালমা

সর্বাধিক পঠিত

‘সমকামিতার’ অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থীর সিট বাতিল

‘শিবির সভাপতি মহিউদ্দিন ডিনস অ্যাওয়ার্ড পেলেও অফিসিয়াল পেজে প্রকাশ করেনি ঢাবি’

জবিতে নারী শিক্ষার্থীদের নামাজের স্থানে কার্পেট প্রদান জকসুর

১১ দিন ডেঙ্গুর সঙ্গে লড়ে না ফেরার দেশে যবিপ্রবির আদিবা

ঢাবিতে আবার সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ইনকিলাব মঞ্চের দেয়াল লিখনের ওপর পাল্টা দেয়ালিকা আঁকল ছাত্রদল

আওয়ামী লীগ ফেরাতে ‘চেষ্টারত শিক্ষকদের’ হুঁশিয়ারি দিল ঢাবি প্রশাসন

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ডাকসুর জন্য বরাদ্দ দেওয়া ডাস্টবিন ছাত্রদলকে দেওয়া হচ্ছে: রায়হান উদ্দীন