‘আমরা এসেছি গড়তে, আর তোমরা এসেছ শুধু ভাঙতে’ ছাত্রদলের উদ্দেশে ডাকসুর উম্মে সালমা

Post Image

‘আমরা এসেছি গড়তে, আর তোমরা এসেছ শুধু ভাঙতে’—ছাত্রদলকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী উম্মে সালমা।

তিনি বলেন, প্রশাসনের অসহযোগিতা সত্ত্বেও তাঁরা মানুষের জন্য সুন্দর, নান্দনিক ও কল্যাণকর কিছু গড়ে তোলার চেষ্টা করছেন। অন্যদিকে, প্রতিপক্ষের রাজনীতি রাতের আঁধারে লুটপাট, হামলা ও চাঁদাবাজির মধ্যেই সীমাবদ্ধ বলে অভিযোগ করেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন উম্মে সালমা।

পোস্টে তিনি আরও বলেন, ‘ঠিক এ কারণেই গত ডাকসু নির্বাচনে তোমরা ১০০ শতাংশ গো-হারা হেরেছ। ১০০ শতাংশ চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিএনপির প্রশাসনের অধীনে যদি একটি সুষ্ঠু ডাকসু নির্বাচন হয়, তাহলে আবারও একই পরিণতি হবে। কারণ মানুষ এখন ভাঙচুর নয়, গড়ার রাজনীতি দেখতে চায়।’

উম্মে সালমার এই মন্তব্যের পেছনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ও কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুরের ঘটনা। গতকাল উদ্বোধনের পর রাতেই ল্যাব দুটির নামফলক ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করেই ছাত্রদলকে উদ্দেশ করে এমন বক্তব্য দেন তিনি।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: আটক শিক্ষার্থীর সঙ্গে ছাত্রদল নেতার যোগাযোগের অভিযোগ

‘আমরা এসেছি গড়তে, আর তোমরা এসেছ শুধু ভাঙতে’ ছাত্রদলের উদ্দেশে ডাকসুর উম্মে সালমা

জাবির তিন শিক্ষকের বক্তব্যে আ. লীগের পক্ষে বয়ান তৈরির ‘দুরভিসন্ধি’ পাচ্ছে ছাত্রদল

কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা

‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়’

চবির হীরকজয়ন্তীর স্মারকবইয়ে শিবির প্যানেলের নাম বাদ, সমালোচনা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লাড ডোনেশন অ্যাওয়ার্নেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

৪ রাষ্ট্রপতি, ২ প্রধানমন্ত্রীসহ শতাধিক এমপি-মন্ত্রী, নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর ঢাকা কলেজ

সর্বাধিক পঠিত

চবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

মোনাজাতে জিয়াউর রহমানের নাম না নেয়ায় ছাত্রদলের তোপের মুখে উপাচার্য

নবীন ৪ হাজার শিক্ষার্থীকে বরণ করল রাবি ছাত্রশিবির

ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির নেতারা

জবিতে নিষিদ্ধের মধ্যেই গরু জ'বাই কর্মসূচিতে ডাকসু নেতা জুবায়েরর সংহতি

‘তোর পাওয়ার আর ২৮ দিন আছে, তোরে পিটাইয়া বের করব’—হল ভিপিকে ছাত্রদল নেতা

‘শিবির সভাপতি মহিউদ্দিন ডিনস অ্যাওয়ার্ড পেলেও অফিসিয়াল পেজে প্রকাশ করেনি ঢাবি’

‘সমকামিতার’ অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থীর সিট বাতিল

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

১১ দিন ডেঙ্গুর সঙ্গে লড়ে না ফেরার দেশে যবিপ্রবির আদিবা