ইনকিলাব মঞ্চের দেয়াল লিখনের ওপর পাল্টা দেয়ালিকা আঁকল ছাত্রদল

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্যা সূর্যসেন হলের মেইন গেট সংলগ্ন দেয়ালে শহীদ শরিফ ওসমান  হাদীর বিচারের দাবিতে লেখা দেয়াল লিখন ‘জাস্টিস ফর হাদি’ মুছে দিয়েছিল হল শাখা ছাত্রদল। ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে মুছে ফেলা দেয়াল লিখন আবার আঁকা হয়।  সেই দেয়াল লিখনের ওপর হল শাখা ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশুর উদ্যোগে পাল্টা দেয়ালিকা আঁকা হয়। 

বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) রাত ১১টায় সূর্যসেন হলের মেইন গেট সংলগ্ন দেয়ালে এসব দেয়ালিকা আঁকা হয়। 

ইনকিলাব মঞ্চের আকাঁ দেয়াল লিখনের ওপর কালো রঙে ‘হাদি ব্যবসায়ীরা নিপাত যাক ওসমান হাদি বিচার পাক’ লেখা হয়। তাছাড়া হলের মেইন বিল্ডিংয়ের গেটের পিলারে কয়েকটি দেয়াল লিখন ‘INSAF’; ‘JUSTICE  FOR  HADI’, ‘WE ARE HADI’-এর নিচে ব্যঙ্গ করে যথাক্রমে  ‘দোকান’; ‘হাদি ব্যবসা বন্ধ’; ‘THIS IS BUSINESS’ লেখা হয়।  

এসময় মাস্টার দ্যা সূর্যসেন হল শাখা ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু বলেন, ‘নববর্ষকে স্বাগত জানিয়ে আল্পনা ও দেয়াল লিখন করেছি। সেখানে ‘জাস্টিস ফর হাদী’ এক জায়গায় আমরা মুছেছি। সেখানে ‘শুভ নববর্ষ’ লিখার কথা ছিল। হাদীর প্রতি আমাদের কোনো বিদ্বেষ, রাগ বা প্রতিহিংসা নেই। আমরাও তার বিচার চাই।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)  সরকার গঠনের পরে হাদীর হত্যাকারীদের ইন্ডিয়ায় (ভারত) গ্রেপ্তার থেকে শুরু করে, বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার যে তৎপরতা, সেটা বিএনপি দেখিয়ে যাচ্ছে। সে জায়গা আমাদেরকে যেভাবে ফ্রেমিং করা হয়েছে—যে, আমরা হাদীর নাম মুছে দিয়েছি, আমরা হাদীর নামকে ভয় পাই, আমরা হাদীর বিচার চাই না—এই যে একটা  আমাদের বিরুদ্ধে মিথ্যাচার এটার প্রতিবাদ হিসেবে আজকের কর্মসূচি।’

সরেজমিনে দেখা যায় সূর্যসেন হলের গেস্ট রুমের (অতিথি কক্ষ) দেয়ালে আঁকা ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানের ওপর আকাশি রঙ দিয়ে ক্রস চিহ্ন দেওয়া। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা মিশু বলেন, ‘এটি একটি অসম্পূর্ণ স্লোগান। তাই আমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে বুঝিয়েছে যে এটি কোনো অফিশিয়াল স্লোগান নয়, এটার সাথে আরও আছে।’

উল্লেখ, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকার রাজপথে দেয়া সম্পূর্ণ স্লোগানটি হলো ‘তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার; কে বলেছে, কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার’।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইনকিলাব মঞ্চের দেয়াল লিখনের ওপর পাল্টা দেয়ালিকা আঁকল ছাত্রদল

রুয়েট উন্নয়ন প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি

শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী হেনস্তার অভিযোগে ঢাকা কলেজে বিক্ষোভ

বিএনডিপির কমিটি গঠন: নেতৃত্বে ফাহাদ-আতফান

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের দাবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস

নারী হেনস্তায় জড়িত থাকায় শিক্ষার্থীর সিট বাতিল করল ঢাবি প্রশাসন

সর্বাধিক পঠিত

জকসু ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

বিশেষ বৃত্তিসহ ৪ দফা দাবি জবি শিবিরের

জানা গেল জবি সাংবাদিক সমিতিতে হামলার নেপথ্যে কারণ!

জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

নর্থ সাউথে কুরআন অবমাননার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল 

রুয়েটে নারী নিপীড়ন: একজন আজীবন বহিষ্কার, ৮ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে ৫ যবিপ্রবি শিক্ষার্থী আহত

ছাত্রদলের শাকসু নির্বাচন বন্ধের দাবি প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

মাহমুদুর রহমানের মতো সাহসী সাংবাদিক দরকার: সাদিক কায়েম

জবি সাংবাদিক সমিতিতে হামলা: ১১ সাংবাদিক সংগঠনের প্রতিবাদ