রাকসুর তফসিল ও সিনেট অধিবেশনের দাবিতে ষষ্ঠ দিনেও অনড় শিক্ষার্থীরা

Post Image


রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের নতুন তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে টানা ছয় দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীদের একটি অংশ। কর্মসূচিতে অংশ নিতে গিয়ে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (২২ নভেম্বর) ষষ্ঠ দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা।

অসুস্থ শিক্ষার্থীর নাম আলি ইমরান জিহাদ। তিনি ‘মঞ্চ ২৪’-এর সাংগঠনিক সম্পাদক। আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আরিফ আলভি জানান, রোববার সকালে তাঁদের সহযোদ্ধা জিহাদ অসুস্থ হয়ে পড়লে উপাচার্যের সহকারী মেডিকেল সেন্টার থেকে চিকিৎসক নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে স্যালাইন দেওয়ার পরামর্শ দেন। তবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে স্যালাইন দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আরিফ আলভি বলেন, ‘প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ছয় দিন ধরে আমরা এখানে অবস্থান করছি। রাতও কাটাচ্ছি। শারীরিক কষ্ট হচ্ছে, তারপরও দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি থেকে সরে যাওয়ার পরিকল্পনা নেই।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগের বিষয়ে তিনি বলেন, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা তাঁদের সঙ্গে কয়েক দফা কথা বলেছেন। তবে উপাচার্য ও দুই উপ-উপাচার্যের কাছ থেকে তাঁরা প্রত্যাশিত আন্তরিকতা পাননি।

এদিকে আন্দোলনকারীদের কর্মসূচি নিয়ে ভিন্নমত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম। তিনি বলেন, ‘আন্দোলনেরও একটি ধরন আছে। একবার গিয়ে আবার অবস্থান ধর্মঘট করে? তাঁরা কথা বলছেন, আমরাও বলছি। বাংলাদেশের অন্য কোথাও এমনটা হয় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়েই দেখি, গুটিকয়েক শিক্ষার্থী বারবার বিভিন্ন ইস্যুতে ক্যাম্পাসে এ ধরনের কর্মসূচি পালন করছেন।’

উল্লেখ্য, রাকসুর নতুন নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে গত ১৬ নভেম্বর সংবাদ সম্মেলন করে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতারা। পরদিন ১৭ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তাঁদের অবস্থান কর্মসূচি শুরু হয়।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাকসুর তফসিল ও সিনেট অধিবেশনের দাবিতে ষষ্ঠ দিনেও অনড় শিক্ষার্থীরা

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: আটক শিক্ষার্থীর সঙ্গে ছাত্রদল নেতার যোগাযোগের অভিযোগ

‘আমরা এসেছি গড়তে, আর তোমরা এসেছ শুধু ভাঙতে’ ছাত্রদলের উদ্দেশে ডাকসুর উম্মে সালমা

জাবির তিন শিক্ষকের বক্তব্যে আ. লীগের পক্ষে বয়ান তৈরির ‘দুরভিসন্ধি’ পাচ্ছে ছাত্রদল

কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা

‘যখন তোমাকে দেখি, তখন আমার বুকের ভেতর আপস অ্যান্ড ডাউন হয়’

চবির হীরকজয়ন্তীর স্মারকবইয়ে শিবির প্যানেলের নাম বাদ, সমালোচনা

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্লাড ডোনেশন অ্যাওয়ার্নেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

জবিতে নিষিদ্ধের মধ্যেই গরু জ'বাই কর্মসূচিতে ডাকসু নেতা জুবায়েরর সংহতি

ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির নেতারা

নবীন ৪ হাজার শিক্ষার্থীকে বরণ করল রাবি ছাত্রশিবির

‘শিবির সভাপতি মহিউদ্দিন ডিনস অ্যাওয়ার্ড পেলেও অফিসিয়াল পেজে প্রকাশ করেনি ঢাবি’

‘সমকামিতার’ অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থীর সিট বাতিল

‘তোর পাওয়ার আর ২৮ দিন আছে, তোরে পিটাইয়া বের করব’—হল ভিপিকে ছাত্রদল নেতা

১১ দিন ডেঙ্গুর সঙ্গে লড়ে না ফেরার দেশে যবিপ্রবির আদিবা

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

জবিতে নারী শিক্ষার্থীদের নামাজের স্থানে কার্পেট প্রদান জকসুর

ঢাবিতে আবার সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার