ডাকসুর জন্য বরাদ্দ দেওয়া ডাস্টবিন ছাত্রদলকে দেওয়া হচ্ছে: রায়হান উদ্দীন

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ১ হাজার ডাস্টবিন স্থাপনের জন্য ডাকসুর করা আবেদন অনুমোদন হলেও সরকার পরিবর্তনের পর তা বাতিল করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ তোলেন রায়হান উদ্দীন। তার অভিযোগ, ডাকসুর জন্য বরাদ্দ দেওয়া ডাস্টবিনগুলো ঢাবি ছাত্রদলকে দেওয়ার আয়োজন করছে সিটি করপোরেশন।

রায়হান উদ্দীনের ফেসবুক পোস্টটি নিচে তুলে ধরা হলো:

তাহলে ডাকসুর ১০০০ ডাস্টবিন গেলো কোথায়? ডাকসুর পক্ষ থেকে ক্যাম্পাসে ১০০০ ডাস্টবিন স্থাপনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিলো।

মন্ত্রণালয় সিটি কর্পোরেশনকে ফরওয়ার্ড করে। সিটি কর্পোরেশন এপ্রোভও করে। কিন্তু, সরকার পরিবর্তন হওয়ার পর সেটা বাতিল করে।

আজকে ছাত্রদল ক্যাম্পাসে নতুনভাবে ডাস্টবিন স্থাপনের আবেদন নিয়ে প্রো-ভিসির সাথে সাক্ষাৎ করেছে। সম্ভবত বিএনপি প্রশাসন এবার বাস্তবায়ন করবে।

এভাবেই চলছে রাজনীতি। ডাকসুর আবেদন বাতিল করা হবে। এরপর ছাত্রদলকে দিয়ে আবার স্মারকলিপি দিয়ে সেটা বাস্তবায়ন করে ছাত্রদলকে ক্রেডিট দেয়া হবে।

বিএনপির শিক্ষা সম্পাদক ভালো রাজনীতি করতেছে! আপনাদেরকে জানিয়ে রাখলাম যে, ১০০০ ডাস্টবিন এপ্রোভ হয়েছিলো। এখন কম আসলে আপনারা বুঝে নিয়েন!

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জাকসুর উদ্যোগে জাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়নের ওয়েবসাইট

ঢাবিতে পরীক্ষার হলে এআই দেখে লেখার দায়ে ছাত্রদল নেতাকে ২ বছরের শাস্তি

ডাকসুর জন্য বরাদ্দ দেওয়া ডাস্টবিন ছাত্রদলকে দেওয়া হচ্ছে: রায়হান উদ্দীন

বিশ্ববিদ্যালয়ের ফেসবুকে ছাত্রদলের ছবি-সংবাদ, জবি জনসংযোগ কর্মকর্তাকে শোকজ

ঢাবিতে ‘উদ্বোধক ডাকসু এজিএস হওয়ায়’ ভাঙা হলো নামফলক

নিজেদের জন্য বরাদ্দ কোনো টাকা নেননি ডাকসুর ভিপি-জিএস-এজিএস

‘বৃষ্টি হলেও মশাল জ্বলবে, মিছিল হবেই’ বামপন্থিদের উদ্দেশে ডাকসু নেতা

দ্রুত ডাকসু নির্বাচনের দাবি শিবিরের, সংস্কারের পর ভোট চায় ছাত্রদল

সর্বাধিক পঠিত

রুয়েটের সেলিম হলে মাদক সেবন কালে প্রশাসনের জালে ৪ শিক্ষার্থী

রাবিতে ছাত্রদলের সিট দখলের প্রতিবাদে শিবিরের মানববন্ধন

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

বেরোবিতে আবু সাইদের নামে হল নির্মাণের ঘোষণা

রাবি প্রেসক্লাবের নেতৃত্বে ধ্রুব-জিসান

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত্তাল তিতুমীর কলেজ

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

বিএনপির তরুণ প্রতিনিধি দলে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা

চবিতে আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি