জবিতে নারী শিক্ষার্থীদের নামাজের স্থানে কার্পেট প্রদান জকসুর

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর উদ্যোগে নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের স্থানে কার্পেট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জকসুর কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্পেট হস্তান্তর করা হয়।

জকসুর নেতৃবৃন্দরা জানান, শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজন ও কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের উন্নয়নে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

এ বিষয়ে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য চাহিদা ও প্রয়োজন পূরণে জকসু সবসময় আন্তরিক। নারী শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য একটি পরিচ্ছন্ন ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে আমরা এই কার্পেট প্রদান করেছি। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও জকসু এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।"

তিনি আরও বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি মানবিক, শিক্ষাবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে আমরা কাজ করছি। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবির বিষয়ে জকসু ইতিবাচক ভূমিকা পালন করবে।"

জকসু ভিপি জানান, "আমাদের উপাচার্যের সাথে ধর্মমন্ত্রীর সম্পর্ক রয়েছে। তিনি আমাদের এখানে একটা বড় মসজিদ করতে চেয়োছিলেন। কিন্তু জায়গা সংকুলানের জন্য করা হয়নি।"

এ সময় উপস্থিত ছিলেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানাসহ জকসুর অন্যান্য প্রতিনিধিরা।###

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শিবিরকে হেয় করতে উপাধ্যক্ষের নামে ভুয়া সংবাদ প্রচার: ছাত্রশিবিরের প্রতিবাদ

জবিতে নারী শিক্ষার্থীদের নামাজের স্থানে কার্পেট প্রদান জকসুর

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

চবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

জবির একমাত্র ছাত্রী হলে উচ্চ ক্ষমতাসম্পন্ন ঠান্ডা পানির ফিল্টার হস্তান্তর

পাঁচ দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম

ভূমিকম্পে বুয়েটের আবাসিক ভবনের ছাদ ধস

নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রীর সামনে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের হাতাহাতি

সর্বাধিক পঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাকসুর তালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোলমুক্ত সুবিধা পাবে ঢাবি শিক্ষার্থীরা

জবিতে ছাত্রদল নেতা রবিউলের উদ্যোগে ইফতার মাহফিল

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

তিতুমীর কলেজে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

রাকসুর উদ্যোগে মানসিক স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন শুরু ৩০ জানুয়ারি

জুলাই শহীদদের নামে ভবন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশসহ ১২ দফা দাবিতে শিবিরের স্মারকলিপি প্রদান

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

শত বছরের ঐতিহ্য ধারণ করে রুয়েটে "পিঠা উৎসব ২০২৬" উদযাপিত