আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ, ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক রেজওয়ানা স্নিগ্ধা

Post Image


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ‎ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিডার্স ক্লাব আয়োজিত এক অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে। শিক্ষার্থীদের বিক্ষোভ ও আপত্তির মুখে তাকে ছাড়াই অনুষ্ঠান আয়োজন করেন আয়োজকরা বলে জানা গেছে। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাবের বিন নুর। ‎ 

ফেসবুক পোস্টে তিনি বলেন, অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা জুলাই গণঅভ্যুত্থানকে ‘স্ক্যাম’ হিসেবে অভিহিত করেছেন এবং আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে মতামত দিয়ে আসছেন। এমন একজন ব্যক্তিকে নিজেদের ক্যাম্পাসের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর বিষয়ে শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানান বলেও উল্লেখ করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রক্ত, ঘাম ও জীবন দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যখন চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়েছিল, তখন জীবনের ঝুঁকি নিয়ে জুলাইয়ের সহযোদ্ধাদের রক্ষায় এগিয়ে এসেছিলেন ড্যাফোডিলের শিক্ষার্থীরা। 

তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রতি ড্যাফোডিলসহ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অঙ্গীকার এখনো অটুট রয়েছে। জুলাইবিরোধী অবস্থানের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ক্যাম্পাসে জায়গা দেওয়া হবে না বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। পোস্টের শেষাংশে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে তাদের ‘বিপ্লবী’ আখ্যা দিয়ে অভিনন্দন জানান জাবের বিন নুর।

এ বিষয়ে জাবি অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা  বলেন, ‘রিডার্স ক্লাবের অনুষ্ঠানের বিষয়ে সংশ্লিষ্ট একজনের সঙ্গে আমার মৌখিক আলাপ-আলোচনা হয়েছিল। কিন্তু আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ দেওয়া হয়নি। আমার সঙ্গে এমন অনানুষ্ঠানিক অনেক আমন্ত্রণ পাই, তখন যাওয়ার চেষ্টা করার কথা বলি। আনুষ্ঠানিক একটা বিষয় থাকে। কিন্তু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিডার্স ক্লাবের অনুষ্ঠানের বিষয়ে আমাকে কে আমন্ত্রণ করল, আর কেই-বা বাদ দিল? আমি জানি না, কিন্তু সারা দুনিয়া জানল।’

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. এম আর কবির  বলেন, ‘ রিডার্স ক্লাব অনুষ্ঠানের বিষয়ে আমি জানি না। সেখানে কি কি হয়েছে। কাকে বাদ দেওয়া হয়েছে জানি না। সারাদিন আজ ক্লাসে ছিলাম।’

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির দাবির মুখে প্রভোস্ট পদ হারালেন আলোচিত জাবি অধ্যাপক স্নিগ্ধা

আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ, ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক রেজওয়ানা স্নিগ্ধা

রাকসুর তফসিলের দাবিতে টানা ছয়দিন অবস্থানে রাবি সংস্কার আন্দোলন, অসুস্থ এক শিক্ষার্থী

পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

জুলাইয়ের ঘটনা পুনঃতদন্ত, শিক্ষকদের কর্মকাণ্ড খতিয়ে দেখাসহ জাবিতে ৪ দাবি শিবিরের

রাকসুর তফসিল ও সিনেট অধিবেশনের দাবিতে ষষ্ঠ দিনেও অনড় শিক্ষার্থীরা

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: আটক শিক্ষার্থীর সঙ্গে ছাত্রদল নেতার যোগাযোগের অভিযোগ

‘আমরা এসেছি গড়তে, আর তোমরা এসেছ শুধু ভাঙতে’ ছাত্রদলের উদ্দেশে ডাকসুর উম্মে সালমা

সর্বাধিক পঠিত

‘সমকামিতার’ অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থীর সিট বাতিল

‘শিবির সভাপতি মহিউদ্দিন ডিনস অ্যাওয়ার্ড পেলেও অফিসিয়াল পেজে প্রকাশ করেনি ঢাবি’

জবিতে নারী শিক্ষার্থীদের নামাজের স্থানে কার্পেট প্রদান জকসুর

১১ দিন ডেঙ্গুর সঙ্গে লড়ে না ফেরার দেশে যবিপ্রবির আদিবা

ঢাবিতে আবার সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার

চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ইনকিলাব মঞ্চের দেয়াল লিখনের ওপর পাল্টা দেয়ালিকা আঁকল ছাত্রদল

আওয়ামী লীগ ফেরাতে ‘চেষ্টারত শিক্ষকদের’ হুঁশিয়ারি দিল ঢাবি প্রশাসন

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ডাকসুর জন্য বরাদ্দ দেওয়া ডাস্টবিন ছাত্রদলকে দেওয়া হচ্ছে: রায়হান উদ্দীন