‘শিবির সভাপতি মহিউদ্দিন ডিনস অ্যাওয়ার্ড পেলেও অফিসিয়াল পেজে প্রকাশ করেনি ঢাবি’

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর এজিএস ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন খানের ডিনস অ্যাওয়ার্ড পাওয়ার খবর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ না করায় প্রশাসনের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন।

রায়হান উদ্দিন দাবি করেন, মহিউদ্দিন ডাকসুর এজিএস হওয়ার পরও তাঁর ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তির ছবি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজে প্রকাশ করা হয়নি। তাঁর অভিযোগ, মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হওয়ায় রাজনৈতিক পরিচয়ের কারণে প্রশাসন এমন আচরণ করেছে।

ফেসবুক পোস্টে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের সমালোচনা করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করার কথা থাকলেও তারা রাজনৈতিক দলের নেতাকর্মীদের মতো আচরণ করছে।

রায়হান উদ্দিন আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। এ ধরনের আচরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব, ঐতিহ্য ও মর্যাদার জন্য হতাশাজনক বলেও মন্তব্য করেন তিনি।

তবে মহিউদ্দিন খানের ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তির খবর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজে প্রকাশ না করার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘শিবির সভাপতি মহিউদ্দিন ডিনস অ্যাওয়ার্ড পেলেও অফিসিয়াল পেজে প্রকাশ করেনি ঢাবি’

ডাকসুর ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’—দুই সাহিত্যগ্রন্থের মোড়ক উন্মোচন

জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ সংগঠনের এক নেতাও

মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ভাঙচুর করা ব্যক্তি ঢাবির উর্দুর শিক্ষার্থী

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর

ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর আল্টিমেটাম ছাত্রদলের, পদক্ষেপ দাবি জুলাই স্তম্ভ নিয়েও

‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন ঢাবি শিবির সভাপতি মহিউদ্দিন খান

যেই নির্বাচিত হোক, ডাকসু নিয়মিত হোক, এটাই প্রাণের দাবি: উম্মে সালমা

সর্বাধিক পঠিত

সিজিপিএ ৪-এ ৩.৮১ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন জবি শিবির নেতা

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

রাবিতে ছাত্রদলের সিট দখলের প্রতিবাদে শিবিরের মানববন্ধন

রুয়েটের সেলিম হলে মাদক সেবন কালে প্রশাসনের জালে ৪ শিক্ষার্থী

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত্তাল তিতুমীর কলেজ

বেরোবিতে আবু সাইদের নামে হল নির্মাণের ঘোষণা

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

বিএনপির তরুণ প্রতিনিধি দলে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা