‎মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির বিরুদ্ধে দলীয় স্লোগান দেওয়ার অভিযোগ

Post Image

‎চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ক্যাম্পাসে দলীয় স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ সময় বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ এবং শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণেরও অভিযোগ করেছেন এক শিক্ষার্থী।

‎মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সংগঠনটির কর্মসূচি উপলক্ষে কেন্দ্রীয়, মহানগর ও কলেজ শাখার নেতা-কর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে তাঁরা কলেজের অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ক্যাম্পাসে দলীয় স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

‎দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের আমলে নিষিদ্ধ ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছিল মহসিন কলেজ ক্যাম্পাস। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাস ছেড়ে গেলে স্বাভাবিক পরিবেশ ফিরে আসে বলে দাবি শিক্ষার্থীদের।

‎এ বিষয়ে সাদিক আবদুল্লাহ নামে এক শিক্ষার্থী অভিযোগ করেন, সকালে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা ২৫ থেকে ৩০ জন বহিরাগতকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় তাঁরা শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং ক্যাম্পাসে দলীয় স্লোগান দেন।

‎তিনি আরও বলেন, বর্তমানে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধ রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা তাঁদের বাধা দিতে গেলে শিক্ষার্থীদের শিবির ট্যাগ দিয়ে মব সৃষ্টির চেষ্টা করা হয়। পরে দলীয় স্লোগান দিতে দিতে তাঁরা ক্যাম্পাস ত্যাগ করেন।

‎কলেজ শাখার আহ্বায়ক আব্দুল বাসির নাঈম বলেন, তাঁরা প্রধান ফটকে ঢোকার সময় ছাত্রশিবির তাঁদের পেছন থেকে বাধা দেয়। অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ছাত্রশিবিরের লোকজন তাঁদের ওপর হামলা চালান বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, হামলায় জুলাই যোদ্ধা ও অনার্স প্রথম বর্ষের ছাত্র নয়নও আহত হয়েছেন।

‎ঘটনার বিষয়ে জানতে চাইলে  শিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক ওয়াহিদুল ইসলাম  বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, বড় কিছু ঘটেনি। তাঁর দাবি, মহসিন কলেজে ছাত্রশিবিরের কোনো কমিটি নেই এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গেই মূলত ছাত্রশক্তির ঝামেলা হয়েছে।

‎

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

‎মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির বিরুদ্ধে দলীয় স্লোগান দেওয়ার অভিযোগ

শীর্ষ সমন্বয়কদের সঙ্গে পরিচয়ের জেরেই এনসিপির ‘টপ টেনে’ ছিলেন সামান্তা শারমিন

চট্টগ্রামে কার্যক্রম নি’ষি’দ্ধ আ.লীগের সাধারণ সম্পাদকসহ সাবেক কাউন্সিলর গ্রে’প্তা’র

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলবে কবে, জানা গেল

অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

গণভোটের রায় মেনে নিন, বিরোধী দল হিসেবে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

সর্বাধিক পঠিত

ঈদ উপলক্ষে বিশেষ নির্দেশনা দিলো ডিএমপি

ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মধ্যরাতে মোহাম্মদপুরে বাসে আগুন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করবে ডিএনসিসি

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেপ্তার ২

মিরপুরে ক্লিনিকে হামলা: পুলিশের নীরবতাসহ অভিযোগের তীর নারী এমপির দিকে

যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

রামিসা ঘটনায় রাজধানীতে শিবিরের বিক্ষোভ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ