কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলবে কবে, জানা গেল

Post Image


উত্তরা-মতিঝিল মেট্রো রেল পথ কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা আগে থেকেই চূড়ান্ত ছিল। কিন্তু মতিঝিল-কমলাপুর অংশের নির্মাণকাজে গতি কম থাকায় উদ্বোধনের সময়সূচি একাধিকবার পিছিয়েছে।

বর্তমান সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের জুলাই মাস থেকে এই অংশে নিয়মিত যাত্রী পরিবহন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্য অনুযায়ী, বর্তমানে এমআরটি লাইন-৬-এর সচল অংশের দৈর্ঘ্য ২০.১০ কিলোমিটার। এর সঙ্গে নতুন ১.১৬ কিলোমিটার পথ যুক্ত হলে পুরো রুটের দৈর্ঘ্য দাঁড়াবে ২১.২৬ কিলোমিটারে এবং মোট স্টেশন হবে ১৭টি।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, সম্প্রসারিত অংশের পূর্তকাজ ৮৪.৮৫ শতাংশ এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল কাজ ৫৮ শতাংশ সম্পন্ন হয়েছে।

চলতি বছরের ৩১ ডিসেম্বরের আগেই মূল অবকাঠামো দাঁড়িয়ে যাওয়ার কথা রয়েছে। ভায়াডাক্ট বা উড়ালপথের কাজ শেষে রেল ট্র্যাক স্থাপনের জন্য তা ঠিকাদারকে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি কমলাপুর স্টেশনের মূল অবকাঠামোও নির্মিত হয়েছে; বর্তমানে অভ্যন্তরীণ ফিনিশিং, বৈদ্যুতিক ও যান্ত্রিক যন্ত্রপাতি স্থাপন এবং যাত্রীদের যাতায়াতের প্রবেশ ও বের হওয়ার পথ নির্মাণের কাজ চলছে। স্থাপত্য ও সংশ্লিষ্ট কাজগুলো ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার টার্গেট রয়েছে।

তবে কেবল অবকাঠামো দাঁড়ালেই যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু করা সম্ভব নয়। এর আগে রেলপথ, পাওয়ার সাপ্লাই, সংকেত ব্যবস্থা, অটোমেটিক ভাড়া আদায়, প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থা, টেলিকমিউনিকেশন, লিফট ও এসকেলেটর সচল করতে হবে।

এরপর সমন্বিত পরীক্ষা এবং পরীক্ষামূলক ট্রেন চালিয়ে সার্বিক নিরাপত্তা যাচাই করতে হবে। মূলত এসব কারিগরি ও নিরাপত্তামূলক ধাপের অগ্রগতির ওপরই চালু হওয়ার চূড়ান্ত সময় নির্ভর করছে।

এর আগেও উদ্বোধনের সম্ভাব্য সময় পাল্টেছে।

প্রথমে ২০২৭ সালের ১ জানুয়ারি চালুর কথা বলা হলেও পরে তা এপ্রিল-মে মাসে নেওয়া হয়; এমনকি পরীক্ষামূলক চলাচলের সম্ভাব্য সময় হিসেবে এপ্রিলের কথাও উঠে এসেছিল। সর্বশেষ তা গড়িয়েছে ২০২৭ সালের জুলাইয়ে।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলবে কবে, জানা গেল

অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

গণভোটের রায় মেনে নিন, বিরোধী দল হিসেবে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

ঐক্যের একটি মাত্র শর্ত, ‘যদি-কিন্তু’ ছাড়াই গণভোটের রায় সম্পূর্ণ বাস্তবায়ন: নকীব

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাজধানীর মহাখালীতে বাসে আগুন

যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

সর্বাধিক পঠিত

ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

ঈদ উপলক্ষে বিশেষ নির্দেশনা দিলো ডিএমপি

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

মিরপুরে ক্লিনিকে হামলা: পুলিশের নীরবতাসহ অভিযোগের তীর নারী এমপির দিকে

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেপ্তার ২

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করবে ডিএনসিসি

মধ্যরাতে মোহাম্মদপুরে বাসে আগুন

রামিসা ঘটনায় রাজধানীতে শিবিরের বিক্ষোভ