গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেপ্তার ২

Post Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার আব্দুর রহিম ও আরাফাত। 

রাজধানীর গুলশানে ঝটিকা মিছিল থেকে পাঁচটি তাজা ককটেলসহ আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দুই কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতা-কর্মী জড়ো হন। এক পর্যায়ে তারা সেখানে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন।

এসময় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এ সময় ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা-পুলিশ।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেপ্তার ২

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪২, মামলা ৫১

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মহাখালীতে ভবনে আগুন

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

লালবাগে পোষা কুকুরের মৃত্যুতে শোক জানিয়ে এলাকাবাসীর পোস্টারিং

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

সর্বাধিক পঠিত