ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করবে ডিএনসিসি

Post Image


বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অব্যবহৃত জায়গাগুলোকে সবুজ ও প্রাণবন্ত এবং নগরবাসীর জন্য নিরাপদ ও আকর্ষণীয় গণপরিসর হিসেবে গড়ে তুলবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।


এ বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ডিএনসিসির মধ্যে একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।


সেতু কর্তৃপক্ষের পক্ষে পরিচালক আলতাফ হোসেন সেখ এবং ডিএনসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।


চুক্তি অনুযায়ী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অব্যবহৃত স্থানগুলো ডিএনসিসি সবুজায়ন, ল্যান্ডস্কেপিং, পথচারীবান্ধব অবকাঠামো এবং জনসাধারণের জন্য উন্মুক্ত বিনোদনমূলক স্থান হিসেবে উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন করবে। এর মাধ্যমে নগরবাসীর জন্য তৈরি হবে নতুন প্রাণবন্ত গণপরিসর, যা একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে নাগরিক জীবনে আনবে নান্দনিক পরিবর্তন।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলবে কবে, জানা গেল

অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

গণভোটের রায় মেনে নিন, বিরোধী দল হিসেবে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

ঐক্যের একটি মাত্র শর্ত, ‘যদি-কিন্তু’ ছাড়াই গণভোটের রায় সম্পূর্ণ বাস্তবায়ন: নকীব

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাজধানীর মহাখালীতে বাসে আগুন

যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

সর্বাধিক পঠিত

ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

ঈদ উপলক্ষে বিশেষ নির্দেশনা দিলো ডিএমপি

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

মিরপুরে ক্লিনিকে হামলা: পুলিশের নীরবতাসহ অভিযোগের তীর নারী এমপির দিকে

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেপ্তার ২

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করবে ডিএনসিসি

মধ্যরাতে মোহাম্মদপুরে বাসে আগুন

রামিসা ঘটনায় রাজধানীতে শিবিরের বিক্ষোভ