মধ্যরাতে মোহাম্মদপুরে বাসে আগুন

Post Image

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে বারোটার দিকে বসিলা রোডের জল তরঙ্গ সুইমিং পুলের গেটে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।

তিনি জানান, রাত পৌনে বারোটার দিকে বসিলা রোডের জল তরঙ্গ সুইমিং পুলের সামনে পার্কিং করা মিডলাইনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব -১১-৯৪২১) হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে ওই বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, মিডলাইন বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, এই বাসটি দিনে মেরামতের কাজ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে এর সঙ্গে অন্য কোনো ঘটনা আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে।


এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলবে কবে, জানা গেল

অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

গণভোটের রায় মেনে নিন, বিরোধী দল হিসেবে সরকারকে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

ঐক্যের একটি মাত্র শর্ত, ‘যদি-কিন্তু’ ছাড়াই গণভোটের রায় সম্পূর্ণ বাস্তবায়ন: নকীব

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

রাজধানীর মহাখালীতে বাসে আগুন

যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

সর্বাধিক পঠিত

ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

ঈদ উপলক্ষে বিশেষ নির্দেশনা দিলো ডিএমপি

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেপ্তার ২

মিরপুরে ক্লিনিকে হামলা: পুলিশের নীরবতাসহ অভিযোগের তীর নারী এমপির দিকে

মধ্যরাতে মোহাম্মদপুরে বাসে আগুন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করবে ডিএনসিসি

রামিসা ঘটনায় রাজধানীতে শিবিরের বিক্ষোভ