বিএনপিতে ফিরবেন কিনা, জানালেন রুমিন ফারহানা

Post Image

আসন্ন স্থানীয় নির্বাচনকে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকর্মীকে দলে ফেরাচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এমতাবস্থায়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপির বহিষ্কৃত নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা দলে ফিরবেন কিনা, সে নিয়ে কৌতুহল সৃষ্টি হয়েছে। এরইমধ্যে, বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
 
তিনি বলেছেন, “আমার কোন কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব, এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করিনা।”
 
আজ সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
 
ফেসবুক পোস্টে ব্যারিস্টার রুমিন ফারহানা লেখেন, “অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কিনা? তাদের জন্য খুবই বিনীত ভাবে বলি আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করি নাই।”
 
তিনি আরও লেখেন, “আমার কোনো কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।”
 
এর আগে, গত ৩০ ডিসেম্বর দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়। 

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছিল বিএনপি। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পান জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। অন্যদিকে, আসনটিতে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিএনপিতে ফিরবেন কিনা, জানালেন রুমিন ফারহানা

রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা ও সমাধানের পথ নিয়ে আলোচনা

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

ফজলুর রহমান জামায়াত বিরোধিতার নামে জুলাইয়ের বিরোধিতা করেন: আবু হানিফ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি

‘বড় সংস্কারে হার-জিত নয়, জাতির স্বার্থই মুখ্য’—শিশির মনির

কোনো সময় বাজে কথা বলি না, ইতিহাসের কথা বলি: ফজলুর রহমান

যেকোনো কঠিন পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে জামায়াত: সেলিম উদ্দিন

সর্বাধিক পঠিত

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

দলীয়করণের প্রবণতা দেশের জন্য অশনিসংকেত : গোলাম পরওয়ার

ঢাকায় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

রাষ্ট্রপতি পদে এখনো ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ, পথে পথে হবে পথসভা

লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ

প্রধানমন্ত্রী ময়মনসিংহে যাচ্ছেন শনিবার