ফজলুর রহমান জামায়াত বিরোধিতার নামে জুলাইয়ের বিরোধিতা করেন: আবু হানিফ

Post Image


চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশ হত্যা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা ও কিশোরগঞ্জ-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান মিথ্যা তথ্য ছড়িয়েছেন বলে অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র আবু হানিফ।

তার ভাষ্য, জুলাইয়ে শত শত পুলিশ হত্যা করা হয়েছে বলে মিথ্যা তথ্য ছড়িয়েছেন এডভোকেট ফজলুর রহমান। তার উচিৎ এই মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে জাতির কাছে ক্ষমা চাওয়া। আর তিনি জামায়াতের বিরোধিতার নামে জুলাইয়েরও বিরোধিতা করেন।

আজ সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। 

ফেসবুক পোস্টে আবু হানিফ লেখেন, “জুলাইয়ে শত শত পুলিশ হত্যা করা হয়েছে বলে মিথ্যা তথ্য ছড়িয়েছেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট ফজলুর রহমান। এই বক্তব্যটা মূলত নিষিদ্ধ আওয়ামী লীগের। তারা কখনো বলে শত শত, কখনো বলে হাজার হাজার পুলিশকে জুলাইয়ে হত্যা করা হয়েছে। যদিও পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী জুলাইয়ে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়। সেই ৪৪ জন নিহত পুলিশ সদস্যদের বিস্তারিত তথ্য ওয়েবসাইটেও রয়েছে।”

তিনি প্রশ্ন তুলে বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগের ন্যায় একজন আইন প্রনেতা কিভাবে এমন মিথ্যা তথ্য ছড়ান? এডভোকেট ফজলুর রহমান বিএনপি নেতা ও সরকার দলীয় সংসদ সদস্য, তার এমন মিথ্যা তথ্য ছড়ানো সরকারকে বিব্রত করে।”

ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে এই গণঅধিকার পরিষদ নেত লেখেন, “এডভোকেট ফজলুর রহমানের উচিত এই মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে জাতির কাছে ক্ষমা চাওয়া। বিএনপির নেতা ও সরকার দলীয় সংসদ সদস্য হিসেবে এডভোকেট ফজলুর রহমান যে মিথ্যা তথ্য ছড়িয়েছে তার জন্য বিএনপির উচিত তার বিষয়ে পদক্ষেপ নেওয়া।”

সবশেষে আবু হানিফ লেখেন, “জুলাই গণঅভ্যুত্থানে দলীয় সংখ্যা বিবেচনায় সবচেয়ে বেশি শহীদ হয়েছে বিএনপির নেতাকর্মী। অথচ শুধু জামায়াতের বিরোধিতার নামে জুলাইয়েরও বিরোধিতা করেন এডভোকেট ফজলুর রহমান।”

এর আগে, গত শনিবার (২১ নভেম্বর) ‘মানচিত্র’ নামক এক ইউটিউব চ্যানেলে প্রকাশিত পডকাস্টে যুক্ত হয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাইয়ের পুলিশ হত্যা ও গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা নিয়ে কথা বলেন। অনুষ্ঠানটি সম্পাদনা করেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। 

এসময় ফজলুর রহমান বলেন, “আমি বলেছিলাম, (জুলাইয়ে) শাহজাদপুরে পুলিশকে হত্যা করলেন, গর্ভবতী মাকে মেরে ফেললেন, শত শত থানা পুড়িয়ে দিলেন। হাজার হাজার পুলিশ কোথায় গেল, জানি না। তবে শত শত পুলিশ নিশ্চিতভাবে নিহত হয়েছে। এই যে কাজটা করলেন, পুলিশের মায়ের চোখের পানির কি কোনো মূল্য নাই? তারা তো আদেশের, তারা তো অর্ডারের চাকর। তারা আদেশ পালন করছে। উপরওয়ালাদের বিচার করেন। আর পুলিশও যদি নিজে থেকে অনেক বেশি আগ্রহী হয়ে চার্জ করে, তারও বিচার করেন।”

তিনি বলেন, “থানা পুড়িয়ে দেন, পুলিশ মেরে ফেলেন। আজকে তারই প্রতিফলন আমরা দেখছি টুঙ্গিপাড়ায়, চলছে মুকসুদপুরে। তাহলে শিক্ষাটা কে দিয়েছিল? থানা পোড়ানো, পুলিশ মারা—তারা তো অন্তত পুলিশ মারে নাই। কিন্তু আপনারা (জুলাইয়ে) পুলিশ পর্যন্ত পুড়িয়ে দিয়েছেন, মেরে ফেলেছেন, ঝুলাইয়া রেখেছেন। এই শিক্ষাগুলো তো একজনের কাছ থেকে আরেকজন শেখে।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে নয়

ফজলুর রহমান জামায়াত বিরোধিতার নামে জুলাইয়ের বিরোধিতা করেন: আবু হানিফ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি

‘বড় সংস্কারে হার-জিত নয়, জাতির স্বার্থই মুখ্য’—শিশির মনির

কোনো সময় বাজে কথা বলি না, ইতিহাসের কথা বলি: ফজলুর রহমান

যেকোনো কঠিন পরিস্থিতিতে জনগণের পাশে থাকবে জামায়াত: সেলিম উদ্দিন

দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত বিজয়ীরা, তালিকা প্রকাশ

সরকারের দায়িত্বহীনতা আ. লীগের সন্ত্রাসীদেরকে আরও বেপরোয়া করে তুলছে: নাহিদ ইসলাম

সর্বাধিক পঠিত

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

দলীয়করণের প্রবণতা দেশের জন্য অশনিসংকেত : গোলাম পরওয়ার

দলে ফিরতে পারেন বিএনপির বহিষ্কৃত বিজয়ীরা, তালিকা প্রকাশ

ঢাকায় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

রাষ্ট্রপতি পদে এখনো ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ, পথে পথে হবে পথসভা

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

লংমার্চে বাধা দিয়ে দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার