এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

Post Image

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গ্যাসের সংকট বাংলাদেশের একার নয়, এটি আন্তর্জাতিক সমস্যা। সরকার জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর প্রমাণ কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ।

তিনি আরও বলেন, গণতন্ত্রের দরজা খোলার জন্য ২০১৮ সাল থেকে তারেক রহমান দেশের গ্রাম থেকে শহর পর্যন্ত ফ্যাসিস্টের হাতে অত্যাচারিত সবার সঙ্গে যোগাযোগ করে দেশ রক্ষার কাজে নেমেছিলেন।

রিজভী বলেন, শেখ হাসিনা মেগা প্রকল্প দেখিয়ে কিছু কাজ করলেও বাকি টাকা বিদেশে পাচার করেছেন এবং নেতাকর্মীরা তা পকেটে ভরেছেন।

তিনি আরও বলেন, বিরোধীদলের অনেকেই প্রধানমন্ত্রীর সমালোচনা করলেও কেউ গুম হচ্ছে না। এটাই গণতন্ত্র। তারেক রহমানের পাঁচ বছরের যে পরিকল্পনা, তা ছাত্রসমাজসহ সবার কাছে ছড়িয়ে দিতে হবে। বাবা ও মা যে অঙ্গীকার নিয়ে দেশ গড়ার কাজ শুরু করেছিলেন, তিনি সেই পথ অনুসরণ করছেন।








এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ দুজন গ্রেপ্তার

সংসদের সামনে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায়, মূল সন্দেহভাজন গ্রেপ্তার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২, মামলা ২৫

নেপালের ভয়াবহ বন্যায় এখনো নিখোঁজ ২৩৬২

দুঃখ প্রকাশ করলেন হাসনাত আব্দুল্লাহ

সড়কের গর্তে ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

সর্বাধিক পঠিত

চাঁদাবাজি ও ছিনতাই রোধের দাবিতে রাজধানীতে থানা ঘেরাও করে বিক্ষোভ

সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাইকে অপমানের শামিল

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস

অবশেষে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচ ‍

শাহ আলী মাজারের ঘটনায় ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদ

মধুবাগে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পথচারী গৃহকর্মীর মৃত্যু

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকে

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি