বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

Post Image
  • রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা ও পৌরসভার সাবেক মেয়র আল মামুন খানের শ্বশুরবাড়ি থেকে হাবিবুর রহমান নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কাঠালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

  • আজ শুক্রবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

  • গ্রেপ্তার হাবিবুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • স্থানীয়রা জানান, হাবিবুর রহমান বিএনপি নেতা আল মামুন খানের শ্বশুর আব্দুর রশিদের বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে আটক করেন। এ সময় উত্তেজিত কয়েকজন তাকে মারধর করেন।

  • খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তাকে পুঠিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরবর্তী সময়ে তাকে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রয়েছে। এ কারণে তাকে গ্রেপ্তার দেখিয়ে নাটোর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ফেসবুকে পোস্ট দিয়ে টুঙ্গিপাড়ায় যুবলীগ নেতার পদত্যাগ

বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

‘হুজুরদের মধ্যে ভারতের খাস এজেন্ট চরমোনাই’

যারা আ. লীগের গুণগান গায়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে

‘সারাদেশে বিএনপির নেতাকর্মীরা জীবন দিচ্ছে, সালাহউদ্দিন ও মীর শাহে আলমের ছেলেরা কোথায়?’

আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে

ঢাকায় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

আ.লীগ পৃথিবীর এক নাম্বার জঙ্গি সংগঠন: জামায়াত নেতা রেজাউল করিম

সর্বাধিক পঠিত

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ‘বর্ডার কিলিং’ ও মোদিবিরোধী সেকশন উধাও

‘দেশবাসী না বুঝলেও জামায়াত ঠিকই বুঝেছিল জুলাই সনদ নিয়ে টালবাহানা করবে বিএনপি’

পরিবর্তনের রাজনীতিতে অংশ নিতে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি মিলন

যুবদল নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেপ্তা

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে

১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

চাঁদাবাজির অভিযোগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ