চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি (IIUM)-এর শিক্ষার্থী সাইফুদ্দিন ইয়াহিয়া। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ছাড়া চরমোনাইয়ের কোনো রাজনীতি নেই এবং দলটি বরাবরই জালিমদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে।
শুক্রবার (২০ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
পোস্টে সাইফুদ্দিন ইয়াহিয়া লিখেছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া চরমোনাইয়ের কোনো রাজনীতি নাই। অসততার শিল্প সৌন্দর্য হলো চরমোনাই।’
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিকভাবে চরমোনাই সব সময় জালিমদের সহযোগী ছিল। নতুন করে ভারত ও আওয়ামী লীগের রাজনৈতিক বয়ান চরমোনাইয়ের নেতাদের মুখ দিয়ে বের হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে চরমোনাইকে ‘হুজুরদের মধ্যে ভারতের খাস এজেন্ট’ উল্লেখ করে তিনি বলেন, দলটির নেতারা সুবিধাভোগী রাজনৈতিক চরিত্রের অধিকারী এবং মিথ্যা বলায় ওস্তাদ।
তবে চরমোনাইয়ের এই রাজনৈতিক অবস্থানের পেছনে নতুন রাজনীতি বিনির্মাণের উদ্দেশ্যও থাকতে পারে বলে পোস্টে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, বাংলাদেশে রাজনীতি করেও এতটা উদার হওয়া যায়, তার প্রমাণ চরমোনাই দিচ্ছে।
সাইফুদ্দিন ইয়াহিয়া আরও লেখেন, উদ্দেশ্য যা-ই থাকুক, বক্তব্য সুন্দর। তবে তার মতে, আওয়ামী লীগ ছাড়া চরমোনাইয়ের কোনো রাজনীতি নেই। তাই দলটি আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে রাজনীতি করতে চায়।
তিনি তার পোস্টে চরমোনাইয়ের সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য ও আওয়ামী লীগের সঙ্গে তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।







