‘দেশবাসী না বুঝলেও জামায়াত ঠিকই বুঝেছিল জুলাই সনদ নিয়ে টালবাহানা করবে বিএনপি’

Post Image

জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপি টালবাহানা করতে পারে—এমন আশঙ্কা জামায়াতে ইসলামী আগে থেকেই করেছিল বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সালাহউদ্দিন আম্মার লেখেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছিল জামায়াতে ইসলামী। তবে বিএনপির একটি অংশ সেই দাবি ঠেকানোর চেষ্টা করেছিল বলে তাঁর অভিযোগ।

তিনি বলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর, ২৮ অক্টোবর, ৭ নভেম্বর ও ১৫ নভেম্বর ধারাবাহিকভাবে দেওয়া বক্তব্যে জুলাই জাতীয় সনদকে আইনি ও সাংবিধানিক ভিত্তি দিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানিয়েছিলেন। তাঁর মতে, বিএনপি জুলাই সনদ নিয়ে টালবাহানা করতে পারে—এমন আশঙ্কা থেকেই জামায়াত আগেভাগে এ অবস্থান নিয়েছিল।

সালাহউদ্দিন আম্মার আরও লেখেন, শুরুতে দেশের মানুষ বিষয়টিকে গুরুত্ব না দিলেও শেষ পর্যন্ত একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের দাবি মেনে নেওয়া হয়েছে। বর্তমানে জুলাই সনদের আইনি ভিত্তি ও সাংবিধানিক বৈধতা নিয়ে পুরো জাতি আলোচনা ও লড়াই করছে।

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্যে দুটি বিষয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, প্রথমত, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিচারের মুখোমুখি করা এবং দ্বিতীয়ত, জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করা।

পোস্টে জামায়াতের বিরোধী দল হিসেবে ভূমিকা নিয়ে নিজের অসন্তোষের কথাও জানান রাকসু জিএস। তবে তাঁর ভাষ্য, এসব গুরুত্বপূর্ণ ইস্যুতে দলটির বক্তব্য ও অবস্থান গণমানুষের স্বার্থের বিপক্ষে নয়।

নিজের পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘আমি জাস্ট এই দুটি ইস্যু আপনাদের মনে করিয়ে দিলাম।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

যারা আ. লীগের গুণগান গায়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে

‘সারাদেশে বিএনপির নেতাকর্মীরা জীবন দিচ্ছে, সালাহউদ্দিন ও মীর শাহে আলমের ছেলেরা কোথায়?’

আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে

ঢাকায় ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

আ.লীগ পৃথিবীর এক নাম্বার জঙ্গি সংগঠন: জামায়াত নেতা রেজাউল করিম

জামায়াত ঠেকাতে স্থানীয় সরকার নির্বাচনে আ. লীগের অংশগ্রহণ খুবই জরুরি: আমজনতার তারেক

‘চরমোনাই মূলত ভারতের দালাল এখন জাতির কাছে পরিষ্কার’

শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট-এনআইডির আবেদন, যেভাবে ধরা পড়ল

সর্বাধিক পঠিত

সরকার গ্যাসের দাম বাড়ায়নি

যুবদল নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেপ্তা

‘দেশবাসী না বুঝলেও জামায়াত ঠিকই বুঝেছিল জুলাই সনদ নিয়ে টালবাহানা করবে বিএনপি’

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ‘বর্ডার কিলিং’ ও মোদিবিরোধী সেকশন উধাও

চাঁদাবাজির অভিযোগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৩ দিনের রিমান্ডে

পরিবর্তনের রাজনীতিতে অংশ নিতে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি মিলন

১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা