শুধু কার্যক্রম নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করতে হবে: এ বি জুবায়ের

Post Image

শুধু কার্যক্রম নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী দল হিসেবে সরাসরি নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সমাজসেবা সম্পাদক  এ বি জুবায়ের।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি বলেন, “দলটিকে সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না করায় এখনো গণমাধ্যমের বিভিন্ন পরিসরে, টকশোর আলাপে সহ নানা জায়গায় তাদের বক্তব্য ও রাজনৈতিক অবস্থান তুলে ধরার সুযোগ থেকে যাচ্ছে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় তাদের একের পর এক সন্ত্রাসের পক্ষে সুশীল লীগের বয়ান তৈরির সুযোগ থেকে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “ইভেন সরকারের তথ্য উপদেষ্টা, ও আশপাশের লোকেরাও লীগের পক্ষে ন্যারেটিভ উৎপাদন করছে। রুমিন ফারহানারা আরও একধাপ এগিয়ে আওয়ামী লীগকে নিয়ে সংলাপ করতেও বলছেন।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সময় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এরা কোনো সাধারণ রাজনৈতিক দল নয়। গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় তাদের সাম্প্রতিক কর্মকাণ্ড তা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে। এরা একটা সন্ত্রাসী সংগঠন, জঙ্গি গোষ্ঠী। এদেরকে কেবল কার্যক্রম নিষিদ্ধের আওতায় সীমাবদ্ধ না রেখে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার সময় হয়েছে।”

একইসাথে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করার দাবি জানিয়ে এ বি জুবায়ের বলেন, “শুধু নিষেধাজ্ঞার ঘোষণা না, আইনি কাঠামোর মধ্যে বিষয়টির সুস্পষ্ট নিষ্পত্তি করতে হবে। আইন অনুযায়ী তদন্ত, বিচারিক প্রক্রিয়া ও যথাযথ প্রমাণের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। নিষিদ্ধ করতে হবে পুরোপুরি।”

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন দিয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শুধু কার্যক্রম নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করতে হবে: এ বি জুবায়ের

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন, খোঁজ নিলেন জামায়াত আমির

বিএনপির বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের কোলে উঠবেন না প্লিজ

পুলিশের ওপর স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো নিয়ন্ত্রণ নেই: শিবির সভাপতি

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

পতন হলেও ভারতপন্থি আ. লীগের সন্ত্রাসী মানসিকতার পরিবর্তন হয়নি: ঢাবি শিবির

দুর্নীতিমুক্ত ও দক্ষ মানুষ তৈরির কারখানা শিবির ও ছাত্রী সংস্থা: আমির হামজা

‘কৃষক লীগ নেতাকে সেল্টার দিতে গিয়ে হাতেনাতে ধরা খেলেন রাশেদ খান’

সর্বাধিক পঠিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পাবনায় জামায়াত নেতাকে মারধর, থানায় এমপির বিক্ষোভ

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও তিন নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

সব প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ চলছে, অভিযোগ জামায়াত আমিরের

যুবদল নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেপ্তা

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন হিন্দু ধর্মাবলম্বী নেতারা

সরকার গ্যাসের দাম বাড়ায়নি

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ‘বর্ডার কিলিং’ ও মোদিবিরোধী সেকশন উধাও

২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু