রুমিন ফারহানাকে জেডিপি আহ্বায়ক

বিএনপির বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের কোলে উঠবেন না প্লিজ

Post Image

বিএনপির বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে অবস্থান না নিতে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে পরামর্শ দিয়েছেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) আহ্বায়ক নাঈম আহমাদ। তিনি বলেছেন, জাতীয় সংলাপের নামে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের কোনো সুযোগ তৈরি করা যাবে না।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় এক প্রেস বিজ্ঞপ্তিতে নাঈম আহমাদ এসব কথা বলেন।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, বিএনপির রাজনৈতিক সমালোচনা করতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়া কিংবা দলটির রাজনৈতিক পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করা দায়িত্বশীল রাজনৈতিক অবস্থান হতে পারে না। 

জেডিপি মনে করে, জাতীয় সংলাপের অজুহাতে গণহত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যা, দুর্নীতি ও দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের দায় পাশ কাটিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে স্বাভাবিকীকরণের চেষ্টা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক।

নাঈম আহমাদ বলেন, রুমিন ফারহানা নিজেও দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ফলে তার কাছ থেকে আরও দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ রাজনৈতিক অবস্থান প্রত্যাশা করি। বিএনপির সমালোচনা অবশ্যই করা যাবে, সরকারের ব্যর্থতার বিরুদ্ধেও কথা বলতে হবে। কিন্তু সেই সমালোচনার জায়গা থেকে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে যুক্তি দাঁড় করানো আত্মঘাতী রাজনৈতিক কৌশল।

জেডিপি মনে করে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আওয়ামী লীগ ও বিএনপির ক্ষমতার পালাবদলের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, তার ভিত্তি হতে হবে ন্যায়বিচার, গণতন্ত্র, জবাবদিহি ও ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রব্যবস্থা।

নাঈম আহমাদ আরও বলেন, দেশে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার ক্ষেত্রে রুমিন ফারহানাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তবে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পুনর্বাসিত হলে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার সেই সম্ভাবনাও নষ্ট হয়ে যাবে।

রুমিন ফারহানার উদ্দেশে জেডিপির আহ্বায়ক বলেন, “বিএনপির বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের কোলে উঠবেন না, প্লিজ। রাজনৈতিক সমালোচনা করুন, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে আপস করবেন না।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিএনপির বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের কোলে উঠবেন না প্লিজ

পুলিশের ওপর স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো নিয়ন্ত্রণ নেই: শিবির সভাপতি

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

পতন হলেও ভারতপন্থি আ. লীগের সন্ত্রাসী মানসিকতার পরিবর্তন হয়নি: ঢাবি শিবির

দুর্নীতিমুক্ত ও দক্ষ মানুষ তৈরির কারখানা শিবির ও ছাত্রী সংস্থা: আমির হামজা

‘কৃষক লীগ নেতাকে সেল্টার দিতে গিয়ে হাতেনাতে ধরা খেলেন রাশেদ খান’

আ. লীগকে সহযোগিতা করা নেতাকর্মীদের তালিকা করছে বিএনপি

‘এই ডিসেম্বরেই ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতির চূড়ান্ত কবর রচনা করবে জনগণ’

সর্বাধিক পঠিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পাবনায় জামায়াত নেতাকে মারধর, থানায় এমপির বিক্ষোভ

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও তিন নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

সব প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ চলছে, অভিযোগ জামায়াত আমিরের

যুবদল নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেপ্তা

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন হিন্দু ধর্মাবলম্বী নেতারা

সরকার গ্যাসের দাম বাড়ায়নি

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ‘বর্ডার কিলিং’ ও মোদিবিরোধী সেকশন উধাও

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী