ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন, খোঁজ নিলেন জামায়াত আমির

Post Image

গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে ফোন করে সার্বিক খোঁজখবর নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে ফোনালাপের বিষয়টি জানিয়েছেন ডাকসু নেতা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

ফোনালাপে ডাকসু নেতার বাড়িতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। মুসাদ্দিক জানান, ডা. শফিকুর রহমান তাঁকে এবং তার পরিবারের সদস্যদের ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন এবং মহান আল্লাহর সাহায্য কামনা করে দোয়া করেছেন। এ সময় তিনি মুসাদ্দিকের বাবা-মায়ের প্রতি সালাম ও শুভেচ্ছা জানান।

দেশের চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনাকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, শাসকদের নৈতিক ভিত্তির দুর্বলতার কারণে সরকার রাষ্ট্রীয় প্রশাসন যথাযথভাবে পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে।

ডাকসু নেতার বিবৃতি অনুযায়ী, বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন যে, জুলাই-পরবর্তী সময় থেকে বর্তমান সরকারের সংশ্লিষ্টদের অনিয়ম, অবৈধ উপার্জনের পথ সুগম করা এবং রাজনৈতিক শক্তি বৃদ্ধির স্বার্থে জুলাই গণহত্যায় অভিযুক্তদের সঙ্গে সমঝোতা ও পুনর্বাসনের প্রচেষ্টাই দেশে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অন্যতম কারণ। এর মধ্য দিয়ে ২০২৪ সালের জুলাইয়ের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ফোনালাপের শেষে ডা. শফিকুর রহমান দেশের সার্বিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশ ও জাতির হেফাজত কামনা করেন। অন্যদিকে, সার্বিক খোঁজখবর নেওয়া, পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং সাহস জোগানোর জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। একই সঙ্গে দেশের প্রয়োজনে দায়িত্বশীল ভূমিকা পালন এবং অব্যাহতভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শুধু কার্যক্রম নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করতে হবে: এ বি জুবায়ের

ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন, খোঁজ নিলেন জামায়াত আমির

বিএনপির বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের কোলে উঠবেন না প্লিজ

পুলিশের ওপর স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো নিয়ন্ত্রণ নেই: শিবির সভাপতি

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা

পতন হলেও ভারতপন্থি আ. লীগের সন্ত্রাসী মানসিকতার পরিবর্তন হয়নি: ঢাবি শিবির

দুর্নীতিমুক্ত ও দক্ষ মানুষ তৈরির কারখানা শিবির ও ছাত্রী সংস্থা: আমির হামজা

‘কৃষক লীগ নেতাকে সেল্টার দিতে গিয়ে হাতেনাতে ধরা খেলেন রাশেদ খান’

সর্বাধিক পঠিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পাবনায় জামায়াত নেতাকে মারধর, থানায় এমপির বিক্ষোভ

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও তিন নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

সব প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ চলছে, অভিযোগ জামায়াত আমিরের

যুবদল নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেপ্তা

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন হিন্দু ধর্মাবলম্বী নেতারা

সরকার গ্যাসের দাম বাড়ায়নি

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ‘বর্ডার কিলিং’ ও মোদিবিরোধী সেকশন উধাও

২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু