দেশের শিক্ষাব্যবস্থা এবং পরীক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল নাহিদ-দীপু মনিরা: মোহাম্মদ ইশরাক

Post Image

দেশের শিক্ষাব্যবস্থা ও পরীক্ষাব্যবস্থা ধ্বংস করে দেওয়ার অভিযোগ তুলে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও দীপু মনির সমালোচনা করেছেন অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইশরাক। তবে নাহিদের গ্রেপ্তারের ভিডিও দেখে তাঁর খারাপ লাগার কথাও জানিয়েছেন তিনি। বিশেষ করে নাহিদের স্ত্রীর কান্না এবং মেয়ের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা দেখে নিজের পরিবারের কঠিন সময়ের কথা মনে পড়েছে বলে জানিয়েছেন এই অ্যাক্টিভিস্ট।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন মোহাম্মদ ইশরাক।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের ভিডিও দেখলাম। আমাদের শিক্ষাব্যবস্থা এবং পরীক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল নাহিদ এবং দীপু। কিন্তু এরপরও ভিডিও দেখে আমার খারাপ লাগলো। নাহিদের বৌয়ের কান্না দেখে চোখে পানি আসলো। নাহিদের মেয়ের পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা দেখে আমার ছোট বোনের কথা মনে হল।’

নিজের পরিবারের ওপর অতীতে পুলিশের অভিযানের অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘অথচ নাহিদের সাথে পুলিশ খুবই মোলায়েম ব্যবহার করেছে। ২০১৩ থেকে ২০২৪ এর ৫ আগস্ট পর্যন্ত আমার পরিবার পুলিশি রেইডের মুখে ছিল। বহুবার ঢাকায় এবং রংপুরের বাসায় পুলিশের রেইড পরেছে।’

তিনি আরও লেখেন, ‘কখনো পুলিশ ভাল ব্যবহার করেছে, কখনো খুবই খারাপ ব্যবহার করেছে। তুলে কোথায় নিয়ে গিয়েছে সেটা বলে নাই। টাকা নিয়েও জুলুম করেছে। ২০১৮তে আমি তখন বিইউপিতে পড়ি। একদিন সাদাব জানায় যে আমার তখনকার ঠিকানা এবং নামসহ আমার নামে গায়েবি মামলা হয়েছে দুইটা। এরপর মিরপুর ডিওএইচএসে তড়িঘড়ি করে বাসা নিলাম। সিনিয়র রুমমেটের স্মোকিঙে প্রচণ্ড বাজে অবস্থা হয়ে গেল শরীরের। পরে ফুফুর বাসায় যেয়ে উঠলাম।’

পুলিশের অভিযানের সময় নিজের মায়ের শারীরিক অবস্থার কথাও তুলে ধরেন ইশরাক। তিনি লেখেন, ‘ফাইনালের ঠিক আগ দিয়ে, সন্ধ্যার দিকে জানতে পারলাম বাসায় পুলিশ এসেছে। মা পারকিনসনের রোগী। থরথর করে কাঁপছিল। পুলিশ প্রথমে অনেক হম্বিতম্বি করলেও মায়ের শারীরিক অবস্থা দেখে একটু নরম হয়। তখন জানতে পারি গায়েবি মামলা ২টা না, ৩টা হয়েছে। (বহু বছর পর জানতে পেরেছিলাম, আসলে সর্বমোট গায়েবি মামলা ছিল ৮টা)।’

এই নাহিদ তখন মন্ত্রী।আমাদের জন্য যখন পুলিশ পাঠাত নাহিদরা, তখন আমাদের বাবা-মা গ্রেফতার করলেই খুশি হয়ে যেত। যাক, অন্তত গুম বা ক্রসফায়ার তো করছে না!'

নিজেদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ না থাকার কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘অথচ আমরা কোনদিন কোন ক্রিমিনাল অফেন্স করি নাই। আমি তো ২০১৫তে রাজনীতিই ছেড়ে দিয়েছিলাম। জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়ার পর বাবা একবার পরিকল্পনা করেছিল মুক্তিযোদ্ধা চাচাদের মাধ্যমে কোনভাবে একটা বিহিত করা যায় কিনা। কিন্তু কোন লাভ হয় নাই।’

দেশে আসা ও পরিবারের সঙ্গে দেখা করার ক্ষেত্রেও নানা ভয়ের মধ্যে থাকতে হতো জানিয়ে ইশরাক লেখেন, ‘বাসায় থাকতে পারতাম না। দেশে আসতে পারতাম না। হাতে গোনা যে কয়েকবার দেশে এসেছি মনে মনে ধরে রাখতাম যে এয়ারপোর্টে গ্রেফতার করবে। গুম যেন না করতে পারে সেজন্য Sultan Mohammed Zakaria ভাইকে বলে রাখতাম, "ভাই, দেশে যাচ্ছি। এত ঘণ্টার মধ্যে খোঁজ না পেলে কাইন্ডলি এমনেস্টি থেকে একটু হাউকাউ করার ব্যবস্থা কইরেন। আর এইটা আমার ফ্যামিলির নম্বর।’

২০১৬তে যখন গুম করল, অজস্র টাকা ব্যয় হল অন্তত যেন গ্রেফতার দেখায়। গ্রেফতার করে জেলে যাওয়াটাই আমাদের কাছে ছিল পরম সৌভাগ্য! ঐ সৌভাগ্য আমাদের লাখ-লাখ টাকা দিয়ে কিনতে হত!’

নিজেদের ওপর হওয়া নির্যাতনের কথা প্রকাশ করতে না পারার অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘আমাদের ওপর দিয়ে যে জুলুম হচ্ছে সেটাও কাউকে বলতে পারতাম না। জুলুমের দুঃখ, খবর সবই গুম করে রাখতে হত। বিইউপিতে একমাত্র ফারজানা জানত আমার সাথে কি হচ্ছে। এমনকি তাজকেও বলার সাহস করি নাই।’

নিজের পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক পরিস্থিতির কথা উল্লেখ করে ইশরাক লেখেন, ‘বাবার কিডনি ৮০ শতাংশ ড্যামেজ হয়ে গেছে। ডাক্তার বলেছে কোনভাবেই টেনশন করা যাবে না। দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। অথচ আমার গোটা পরিবার ২০১৩ থেকে ২০২৪ এর ৫ আগস্ট পর্যন্ত একটা রাত, একটা দিন টেনশন ছাড়া কাটাতে পারে নাই। অথচ এরপরও নাহিদের গ্রেফতারের ভিডিও দেখে আমার মন খারাপ হল। নাহিদের বৌয়ের কান্না দেখে আমার মায়ের কথা মনে হল ‘

জানি, নরম হলে ওরা সুযোগ পাওয়ামাত্র আমাদের মেরে ফেলবে। এরপরও মন খারাপ হল একজন বৃদ্ধ মানুষকে জেলে যেতে হচ্ছে দেখে। সেই বৃদ্ধ যতই জুলুম করে থাকুক না কেন, তারও বৌ আছে, ছেলে-মেয়ে আছে। হয়ত নাতি-নাতনিও আছে।

অতীতের নির্যাতনের পরও প্রতিপক্ষের সঙ্গে মানবিক আচরণের পক্ষে নিজের অবস্থানের কথা জানিয়ে তিনি লেখেন, ‘বিপ্লবের পর প্রথম যে পোস্টটা লিখেছিলাম তা হচ্ছে আমাদের সাথে যা হয়েছে তা যেন ফ্যাসিস্টদের সাথে না হয়। আমরা যেন ওদের সাথে ভাল ব্যবহার করি।

অথচ আমাদের বিনয়কে ওরা দুর্বলতা ভেবেছে। হাদিকে খুন করেছে। প্রতিনিয়ত সন্ত্রাস করছে। এত কিছুর পরও নাহিদ হোয়াটসঅ্যাপে হাসিনার সাথে যোগাযোগ করেছে। হাসিনাকে নেত্রী জ্ঞান করেছে।’

আমরা যতই চাই ওদের জুলুম ভুলে যেতে, ওদের কাছ থেকে ন্যায্য পাওনাটুকুও আদায় না করতে, ওরা কোনভাবেই থামবে না আমাদের শেষ না করা পর্যন্ত।'

এরপর নিজের প্রত্যাশার কথা তুলে ধরে ইশরাক লেখেন, ‘বাট আই রিয়েলি উইশ- ওরা থামত। আমরা ওদের ওপর জুলুম করা তো দূরের কথা, শেখ ডাইন্যাস্টি এবং হাতে গোনা কয়েকটা বড় কালপ্রিট ছাড়া বাকিগুলি ট্রুথ এন্ড রিকন্সিলিয়েশন প্রসেসে শান্তির জীবনে ফরে যাক।’

সত্য ও পুনর্মিলন প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় নেওয়া উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে ইশরাক লেখেন, ‘বিশ্বাস করেন আর নাই করেন, ইউনুস আমলে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। বিএনপি, জামাত, এনসিপিও এতে সায় দিয়েছিল। আসিফ নজরুল এবং প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা সফর করে ট্রুথ এন্ড রিকন্সিলিয়েশন প্রসেস সম্পর্কে সরেজমিনে খোঁজ খবর নিয়ে এসেছে। ইউনুস সরকারের প্রতিনিধিরা নন-পলাতক লীগ নেতাদের হাতেপায়ে ধরেছিল রিকন্সিলিয়েশন প্রসেসে আসার জন্য। কিন্তু ওরা শেষ পর্যন্ত রাজি হয় নাই। পরে ক্যাবিনেটে প্রশ্ন উঠেছে- খুনীরা স্যরি বলবে না কিন্তু আমরা খুনীদের মাফ করার জন্য এত ডেস্পারেট কেন? ইউনুস আমলে, তারেক সরকারের প্রথম আট মাসে এরপরও বড় বড় রাঘব বোয়াল নিরাপদ ছিল। হাজার কোটি টাকা গায়েব করা সন্ত্রাসীও লাখ টাকা প্রটেকশন মানি দিয়ে মাফ পেয়ে গেছে।’

দেশের মানুষের সহনশীলতার কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, ‘বাংলাদেশের মানুষ এত উদার‍, এত নরম সেটা জঙ্গিরা কোনদিন কল্পনাও করে নাই। ওরা ভেবেছিল ওদের পাপের পরিণতিতে ক্ষমতা ছাড়ার দিন ওদের লাখ লোককে মরতে হবে। কিন্তু দশটা লোককেও বাংলার মানুষ মারে নাই। কিন্তু এরপরও এরা ভাল হয় না। দেশে সন্ত্রাস শুরু করেছে। একারণে যেই সরকার এতদিন আওয়ামীতোষণ করেছে তারাই আবার বাধ্য হয়ে গ্রেফতার শুরু করেছে।’

পোস্টের শেষাংশে মানবিকতা ও ক্ষমা করার প্রবণতাকে মানুষের শক্তি ও দুর্বলতা হিসেবে উল্লেখ করে ইশরাক লেখেন, ‘মানুষ যতই জানোয়ারের প্রতি দয়া দেখাক না কেন, জানোয়ারের কাছে মানুষ স্রেফ খাদ্য। এরপরও আমরা মানুষ। আমাদের দয়া লাগে। আমাদের ওপর হামলে পড়া জানোয়ারটারও বাচ্চা আছে। পরিবার আছে। ওদের জন্য আমাদের দয়া হয়। আফটার অল, আমরা মানুষ। এটাই আমাদের সবচেয়ে বড় দূর্বলতা। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

দেশের শিক্ষাব্যবস্থা এবং পরীক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল নাহিদ-দীপু মনিরা: মোহাম্মদ ইশরাক

‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ববির ৪ কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতেন না রুমিন ফারহানা

‘সরকার ব্যর্থ হলেও জনসাধারণ আওয়ামী লীগকে প্রতিহত করবে’

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শ্রমিক দল নেত্রীর ওপর বোমা হামলা

সর্বাধিক পঠিত

যুবদল নেতা নয়নকে লেখক ভট্টাচার্যের হুঁশিয়ারি

এবি পার্টির অনুষ্ঠানে প্রথমবার যোগ দিচ্ছেন জামায়াতের আমির

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব

সব প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ চলছে, অভিযোগ জামায়াত আমিরের

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ারের মতো ক্লিন ইমেজ ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সরকার গ্যাসের দাম বাড়ায়নি

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু