আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ববির ৪ কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

Post Image

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে তাদের আটক করে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

পুলিশের কাছে হস্তান্তর করা চার কর্মকর্তা হলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, উপপরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাসান এবং রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা বুধবার দুপুর ২টার দিকে ওই কর্মকর্তাদের নিজ নিজ দপ্তর থেকে আটক করেন। পরে তাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্মকর্তাদের মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, আমার অফিসে চারজনকে পেয়েছিলাম। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বলেন, আটক কর্মকর্তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা এবং দেশকে অস্থিতিশীল করার তৎপরতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে তাদের আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করা হয়েছে।

শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র দাস বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে তাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ববির ৪ কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতেন না রুমিন ফারহানা

‘সরকার ব্যর্থ হলেও জনসাধারণ আওয়ামী লীগকে প্রতিহত করবে’

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শ্রমিক দল নেত্রীর ওপর বোমা হামলা

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ ঘোষণা করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

দেশজুড়ে নাশকতার প্রতিবাদে ২১ নভেম্বর রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

সর্বাধিক পঠিত

এবি পার্টির অনুষ্ঠানে প্রথমবার যোগ দিচ্ছেন জামায়াতের আমির

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

যুবদল নেতা নয়নকে লেখক ভট্টাচার্যের হুঁশিয়ারি

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

সব প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ চলছে, অভিযোগ জামায়াত আমিরের

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ারের মতো ক্লিন ইমেজ ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সরকার গ্যাসের দাম বাড়ায়নি

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু