‘সরকার ব্যর্থ হলেও জনসাধারণ আওয়ামী লীগকে প্রতিহত করবে’

Post Image
  • সরকার ব্যর্থ হলেও দেশের সাধারণ মানুষই আওয়ামী লীগকে প্রতিহত করবে এবং বাংলাদেশে তাদের রাজনীতি আর ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। ডাকসু প্রাঙ্গনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

  • আজ বুধবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ডাকসু।

  • সন্ধ্যা ছয়টার দিকে ভিপি আবু সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসু ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। কলাভবন, হলপাড়া ও মুহসিন হলের সামনের সড়ক প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে পুনরায় ডাকসু ভবনের সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

  • সমাবেশে সাদিক কায়েম বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, একটি সন্ত্রাসী সংগঠন । বিগত ১৬ বছরে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও গণতন্ত্র ধ্বংসের পাশাপাশি জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ হত্যা করেছে দলটি। নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কীভাবে মিছিল করার সুযোগ পাচ্ছে, সরকারের কাছে সেই জবাবদিহি দাবি করেন তিনি।

  • বিএনপির স্থানীয় নেতারা কারামুক্ত আওয়ামী লীগ নেতাদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং অর্থের বিনিময়ে দলটির নেতা-কর্মীদের পুনর্বাসন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষই আওয়ামী লীগকে প্রতিহত করবে।

  • সমাবেশে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, লগি-বৈঠার তাণ্ডব ও লাশের ওপর নৃত্য করার ইতিহাস থাকা আওয়ামী লীগ গত ১৬-১৭ বছরে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে দেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলেছিল। দলটির ক্ষমতায় ফেরার যেকোনো অপচেষ্টা ছাত্র-জনতা রুখে দেবে। তিনি সরকারকে সতর্ক করে বলেন, আওয়ামী লীগের বোমা-সন্ত্রাস ও সহিংসতা দমনে ব্যর্থ হলে জনগণ সরকারের বিরুদ্ধেই রাজপথে নামতে বাধ্য হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতেন না রুমিন ফারহানা

‘সরকার ব্যর্থ হলেও জনসাধারণ আওয়ামী লীগকে প্রতিহত করবে’

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শ্রমিক দল নেত্রীর ওপর বোমা হামলা

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ ঘোষণা করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

দেশজুড়ে নাশকতার প্রতিবাদে ২১ নভেম্বর রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

সর্বাধিক পঠিত

প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর

এবি পার্টির অনুষ্ঠানে প্রথমবার যোগ দিচ্ছেন জামায়াতের আমির

৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ! কেন?

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

সব প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ চলছে, অভিযোগ জামায়াত আমিরের

যুবদল নেতা নয়নকে লেখক ভট্টাচার্যের হুঁশিয়ারি

সরকার গ্যাসের দাম বাড়ায়নি

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ারের মতো ক্লিন ইমেজ ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু