এবি পার্টির অনুষ্ঠানে প্রথমবার যোগ দিচ্ছেন জামায়াতের আমির

Post Image

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কোনো অনুষ্ঠানে প্রথমবারের মতো যোগ দিতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির। সাবেক কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে গঠিত দলটির আয়োজনে জুলাই সনদবিষয়ক এক মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

আগামীকাল রোববার সকাল ১১টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এবি পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘জুলাই সনদের প্রতিশ্রুতি ও প্রত্যাশার ১ বছর: সালতামামি’ শীর্ষক এ আয়োজনের উদ্দেশ্য জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জুলাই সনদের প্রতিশ্রুতি এবং রাষ্ট্র সংস্কারের অগ্রগতি পর্যালোচনা করা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি।


আলোচনা সভায় সভাপতিত্ব করবেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়নে গত এক বছরের অগ্রগতি, রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে ব্যবধান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে সভায় আলোচনা হবে। পাশাপাশি সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অবস্থান, দায়িত্ব ও করণীয় নিয়েও মতবিনিময় করা হবে।


এবি পার্টির দাবি, জুলাই সনদ নিয়ে অনুষ্ঠিত গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোট রাষ্ট্র সংস্কারের পক্ষে জনগণের সুস্পষ্ট মতামত তুলে ধরেছে। দলটির মতে, এই গণরায় কার্যকর না করে বর্তমান সরকার জনগণের প্রত্যাশাকে উপেক্ষা করছে। গণভোটের রায়কে সম্মান জানিয়ে জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে শুধু রাজনৈতিক অঙ্গীকার যথেষ্ট নয়; প্রয়োজন সেগুলোর বাস্তবায়ন। সনদের প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়িত হয়েছে, জনগণের প্রত্যাশা পূরণে কোথায় ঘাটতি রয়েছে এবং গণভোটের রায় কার্যকর করতে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন—এসব বিষয় পর্যালোচনা করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা জরুরি বলে মনে করে দলটি।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিএনপির প্রার্থী হারলে উন্নয়ন বন্ধের বক্তব্যের নিন্দা জামায়াতের

এবি পার্টির অনুষ্ঠানে প্রথমবার যোগ দিচ্ছেন জামায়াতের আমির

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

হিন্দুদের জমি-ঘর দখল করেছে আ.লীগের নেতাকর্মীরা: বিমানমন্ত্রী

‘আপনার পাতে ১৫০ টাকা থাকলেও আপনার বন্ধুর পাতে সাড়ে চার কোটি মানুষের একবেলা খাবারের সমান টাকা’

‘ফ্যাসিবাদের দোসরদের দমনে’ জামায়াতকে ধন্যবাদ দিয়েছিলেন নুর

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের কমিটি ঘোষণা, সভানেত্রী নূরুস সাবিহা

সর্বাধিক পঠিত

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিসের অবস্থান নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাশেদ খান

প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

রাবিপ্রবিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে ছাত্রদলের সংবাদ সম্মেলন

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে

স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা এখনো অপূর্ণ: জামায়াত আমির

১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা