‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শ্রমিক দল নেত্রীর ওপর বোমা হামলা

Post Image
  • মোটরসাইকেলে এসে জয়বাংলা স্লোগান দিয়ে রাজধানীর খিলগাঁও রেল গেটে শ্রমিক দল নেত্রী নাসিমা বেগমের ওপর বোমা হামলা করেছে নিষিদ্ধ সংগঠন যুবলীগের কর্মীরা।

  • বুধবার রাতে খিলগাঁও রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। বোমার আঘাতে গুরুতর আহত নাসিমা বর্তমানে মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • নাসিমা বেগম ১১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক আহবায়ক এবং শাহজাহানপুর থানা শ্রমিক দলের সদস্য বলে জানা গেছে।

  • প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৭টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি খিলগাঁও ফ্লাইওভার থেকে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে একাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তারা দ্রুতগতিতে সেখান থেকে সরে যায়। এর মধ্যে একটি বোমা সরাসরি নাসিমা বেগমের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

  • ঘটনার পরপরই স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মীরা খিলগাঁও রেলগেট এলাকায় বিক্ষোভ করেন। এদিকে হামলার খবর পেয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা হাসপাতালে ছুটে যান এবং আহত নাসিমার খোঁজখবর নেন। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্যসচিব বদরুল আলম সবুজ জানান, আহত শ্রমিক দল নেত্রী নাসিমা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। তাঁর চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতেন না রুমিন ফারহানা

‘সরকার ব্যর্থ হলেও জনসাধারণ আওয়ামী লীগকে প্রতিহত করবে’

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শ্রমিক দল নেত্রীর ওপর বোমা হামলা

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ ঘোষণা করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

দেশজুড়ে নাশকতার প্রতিবাদে ২১ নভেম্বর রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

সর্বাধিক পঠিত

প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর

এবি পার্টির অনুষ্ঠানে প্রথমবার যোগ দিচ্ছেন জামায়াতের আমির

৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ! কেন?

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

সব প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ চলছে, অভিযোগ জামায়াত আমিরের

যুবদল নেতা নয়নকে লেখক ভট্টাচার্যের হুঁশিয়ারি

সরকার গ্যাসের দাম বাড়ায়নি

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ারের মতো ক্লিন ইমেজ ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু