- ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষকে হত্যার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রসঙ্গে নিজের অবস্থান ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। এ বিষয়ে তিনি মন্তব্য করেছেন, ‘তারা ক্ষমা চাইবে কি না, তা জানি না। তবে আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না।
- মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি গণমাধ্যমের টকশোতে অংশ নিয়ে তিনি এমন এ মন্তব্য করেন।
- টকশোতে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে কোনো আলোচনা হতে পারে, তবে সেটিকে জাতীয় সংলাপ বলা যাবে না। তার মতে, দেশে আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক সমর্থক রয়েছেন। তাদের আলোচনার বাইরে রেখে জাতীয় সংলাপের উদ্যোগ সফল হওয়া সম্ভব নয়।
- আওয়ামী লীগকে আলোচনায় যুক্ত করার বিষয়ে তিনি বলেন, ‘আপনি তাদের আলোচনার টেবিলে আনুন। ন্যায়বিচার নিশ্চিত করুন।
- দলটির অপরাধ স্বীকার ও অনুশোচনার প্রসঙ্গে রুমিন ফারহানা জানান, আওয়ামী লীগ ক্ষমা চাইবে কি না, তা তার জানা নেই। তবে তার মতে, নিজেদের চেয়ে ভালো শাসন দিতে পারলে অন্যের কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে না।







