প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর

Post Image

নারী কেলেঙ্কারির অভিযোগে প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কারসংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রেস বিজ্ঞপ্তিকে ভুয়া ও বানোয়াট দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানিয়েছেন, তার ছবি ও নাম ব্যবহার করে স্বাক্ষর জাল করে ওই প্রেস বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে এবং এর সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

রবিবার (২ আগস্ট) রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি নিম্ন স্বাক্ষরকারী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই মর্মে সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার ছবি ও নাম ব্যবহার করে গতকাল ০১ আগষ্ট ২০২৬ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত লেখা পোষ্ট করে। ফেসবুকে পোষ্টকৃত উক্ত বক্তব্যের সঙ্গে আমার কোন ধরণের সংশ্লিষ্টতা নেই। এ ধরণের ভূয়া বক্তব্যের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।’

বিজ্ঞপিতে আরও বলা হয়,  ‘উল্লেখিত প্রেস বিজ্ঞপ্তি আমার স্বাক্ষরে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট  ও ভুয়া। গতকাল (১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আমার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি