গাইবান্ধায় নিষিদ্ধ আ. লীগের জেলা সভাপতি ও উপ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

Post Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাইবান্ধা জেলা সভাপতি আবু বকর সিদ্দিক (৬৯) এবং উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানাকে (৪৮) গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব।

এর আগে, একই দিন সন্ধ্যায় আবু বকর সিদ্দিককে এবং দুপুরে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার আবু বকর সিদ্দিক জেলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। অন্যদিকে, মাসুদ রানা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক। তবে দলটির উপ-দপ্তর সম্পাদক মাসুদ রানা প্রকাশ্যে চলাফেরা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শহরের আদর্শপাড়ায় তার বাড়ির পশ্চিম পাশে ছোট ভাই হামিদের তিনতলা বাড়ির দ্বিতীয় তলা থেকে আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া, একই দিন দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, "জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।"

উল্লেখ্য, আবু বকর সিদ্দিক দীর্ঘদিন ধরে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ২০০৬ সালে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তাকে সভাপতি ঘোষণা করা হয়। একই বছরের ১৭ অক্টোবর তিনি গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

অন্যদিকে, মাসুদ রানাও জেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। দলটির উপ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

গাইবান্ধায় নিষিদ্ধ আ. লীগের জেলা সভাপতি ও উপ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগকে অর্থায়নকারী সাবেক নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় থানা-জিলানীর বাড়িতে হামলা, ঢাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বিএনপি নেতার ছেলের নেতৃত্বে ছাত্রলীগের মিছিল, পদ গেল বাবার

আইনজীবীকে রড দিয়ে মারধর, যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে

যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

সর্বাধিক পঠিত

এবি পার্টির অনুষ্ঠানে প্রথমবার যোগ দিচ্ছেন জামায়াতের আমির

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

বাংলাদেশের বিমানবন্দরে বিসিএমএস স্থাপনে আগ্রহ ইতালীয় প্রতিষ্ঠানের

পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, রাতেই সড়কে নামলেন নেতাকর্মীরা

প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সরকার গ্যাসের দাম বাড়ায়নি

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত