স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, রাতেই সড়কে নামলেন নেতাকর্মীরা

Post Image

ময়মনসিংহ নগরীতে স্বেচ্ছাসেবক দল নেতা মো. সুরুজ জামানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দলীয় নেতাকর্মীরা।

রোববার (১৫ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে নগরের দীঘারকান্দা এলাকার ঢাকা বাইপাস মোড়ে এ অবরোধ করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। রাত দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ জামান হত্যার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা। একপর্যায়ে তারা ঢাকা বাইপাস মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। অবরোধের কারণে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

বিক্ষোভে অংশ নেওয়া ফরিদ আহমেদ বলেন, কয়েক দিনের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় মহাসড়কে নেমে লাগাতার আন্দোলন করা হবে।

এর আগে, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটের সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় নিহত হন সুরুজ জামান। তিনি ওই এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার বড় ভাই রোমান কাউসার একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ছোট মেয়েকে সঙ্গে নিয়ে স্থানীয় মার্কেট থেকে জুতা কিনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সুরুজ জামান। পথে মুজিব মার্কেটসংলগ্ন এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজরদারিতে ড্রোন

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে আ. লীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, আগেরবার তো পালায় আসছিল’

নাটোরে স্লোগান দিয়ে ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লো দুর্বৃত্তরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, রাতেই সড়কে নামলেন নেতাকর্মীরা

‘আমি ডিভোর্সি, তাই আমার কোনো ক্যারেক্টার নেই—এর মানে কী?’

সর্বাধিক পঠিত

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

স্পিকারের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম