যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি

Post Image
  • বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল। মঙ্গলবার  এ প্রতিবাদ জানান লইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

  • এক যৌথ বিবৃতিতে তারা বলেন, গতকাল সন্ধ্যায় সুপ্রিম কোর্ট থেকে বাসায় ফেরার পথে আজিমপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসী নয়নের নেতৃত্বে একদল দুর্বৃত্ত অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর গাড়ির গতিরোধ করে। এরপর তাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিজেদের একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানে তাঁর ওপর অমানবিক ও পৈশাচিক নির্যাতন চালায়। লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে তাঁর হাত ও পা ভেঙে দেওয়া হয়।

  • নেতৃবৃন্দ বলেন, নির্যাতনের সময় তিনি বারবার নিজেকে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কর্মী হিসেবে পরিচয় দেওয়া সত্ত্বেও হামলাকারীরা তার ওপর নির্যাতন অব্যাহত রাখে। একপর্যায়ে গুরুতর আহত ও বিপর্যস্ত অবস্থায় দীর্ঘ নির্যাতনের পর তিনি কোনোভাবে তাদের কবল থেকে মুক্তি পান। রাতেই তাঁকে হাসপাতালে নেওয়া হয়। হামলায় তাঁর ডান হাত ও পা মারাত্মকভাবে জখম হয়েছে।

  • বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, একজন আইনজীবীকে এভাবে অপহরণ করে আটকে রেখে লোহার রড দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি আইনজীবী সমাজের মর্যাদা, আইনের শাসন, নাগরিক নিরাপত্তা এবং মৌলিক মানবাধিকারের ওপর সরাসরি আঘাত। এ ধরনের বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না।

  • নেতৃবৃন্দ এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসী নয়নসহ সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ ঘটনায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর সম্পৃক্ততার অভিযোগেরও সুষ্ঠু তদন্ত করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তাঁরা।

  • এই নৃশংস হামলার প্রতিবাদে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে আগামীকাল ১৮ নভেম্বর দেশব্যাপী সকল বারে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

  • নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ওপর সন্ত্রাসী হামলার বিচার করা সরকারের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। সরকার যদি এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তাহলে আইনজীবী সমাজ অন্যায়, সন্ত্রাস ও মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হবে। আইন ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধ্বংস করে কোনো সরকারই দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। স্বৈরাচারী আচরণ অব্যাহত থাকলে জনগণের প্রতিরোধের মুখে সরকারকেও একদিন ক্ষমতা ছাড়তে বাধ্য হতে হবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আইনজীবীকে রড দিয়ে মারধর, যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে

যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

ঢাবিতে ডাকসুর উদ্যোগে স্থাপন করা হবে ২২টি চার্জিং স্টেশন

শাপলা চত্বরের গণহত্যায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী

হাদি একটি চেতনা ও বিশ্বাসের নাম যা ভুলে যাওয়ার নয়: বিএনপি এমপি

সর্বাধিক পঠিত

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাশেদ খান মেনন গ্রেপ্তার

ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

চট্টগ্রামে এনসিপির ৬ নেতার বিরুদ্ধে সহকর্মীর মামলা

সাগর-রুনি হত্যা মামলা: ১২৭ বারের মত পেছালো তদন্ত প্রতিবেদন

ভাইভায় অংশ না নিয়েও চূড়ান্ত তালিকায় নাম, কর্তৃপক্ষ বলছে, ‘তথ্যগত ত্রুটি’

এবি পার্টির অনুষ্ঠানে প্রথমবার যোগ দিচ্ছেন জামায়াতের আমির

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে