টুঙ্গিপাড়ায় থানা-জিলানীর বাড়িতে হামলা, ঢাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

Post Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় অগ্নিসংযোগ এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। 

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোরশেদ পাপ্পা সিকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহদপ্তর সম্পাদক ওসমান গনি, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আল আমিন এবং পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাকিব হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

গাইবান্ধায় নিষিদ্ধ আ. লীগের জেলা সভাপতি ও উপ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগকে অর্থায়নকারী সাবেক নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়ায় থানা-জিলানীর বাড়িতে হামলা, ঢাকায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

বিএনপি নেতার ছেলের নেতৃত্বে ছাত্রলীগের মিছিল, পদ গেল বাবার

আইনজীবীকে রড দিয়ে মারধর, যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে

যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

সর্বাধিক পঠিত

এবি পার্টির অনুষ্ঠানে প্রথমবার যোগ দিচ্ছেন জামায়াতের আমির

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

বাংলাদেশের বিমানবন্দরে বিসিএমএস স্থাপনে আগ্রহ ইতালীয় প্রতিষ্ঠানের

পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, রাতেই সড়কে নামলেন নেতাকর্মীরা

প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সরকার গ্যাসের দাম বাড়ায়নি

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত