গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

Post Image
  • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাজীপুর জেলা কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুর শহরের একটি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার শহরের জোর পুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথির এলাকায় এ ঘটনা ঘটে।

  • পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন ধরিয়ে দেওয়া বাড়িটি আ ক ম মোজাম্মেল হকের শহরের পুরাতন টিনশেড বাড়ি। পাশেই তার আটতলা ভবনের একটি আলিশান বাড়ি থাকলেও সেটি অক্ষত রয়েছে। এই বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়।

  • মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
  • সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

  • বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আইনজীবীকে রড দিয়ে মারধর, যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে

যুবদল নেতা নয়নের বিরুদ্ধে দেশের সব বারে প্রতিবাদ কর্মসূচি

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন

গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন

ঢাবিতে ডাকসুর উদ্যোগে স্থাপন করা হবে ২২টি চার্জিং স্টেশন

শাপলা চত্বরের গণহত্যায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার করলেন লতিফ সিদ্দিকী

হাদি একটি চেতনা ও বিশ্বাসের নাম যা ভুলে যাওয়ার নয়: বিএনপি এমপি

সর্বাধিক পঠিত

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাশেদ খান মেনন গ্রেপ্তার

ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

চট্টগ্রামে এনসিপির ৬ নেতার বিরুদ্ধে সহকর্মীর মামলা

সাগর-রুনি হত্যা মামলা: ১২৭ বারের মত পেছালো তদন্ত প্রতিবেদন

ভাইভায় অংশ না নিয়েও চূড়ান্ত তালিকায় নাম, কর্তৃপক্ষ বলছে, ‘তথ্যগত ত্রুটি’

এবি পার্টির অনুষ্ঠানে প্রথমবার যোগ দিচ্ছেন জামায়াতের আমির

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে