ভাইভায় অংশ না নিয়েও চূড়ান্ত তালিকায় নাম, কর্তৃপক্ষ বলছে, ‘তথ্যগত ত্রুটি’

Post Image

যশোরের ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’র সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারী পদে নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপসহ নানা অভিযোগ তুলেছেন একাধিক প্রার্থী। ভাইভায় অংশ না নিয়েও একাধিক প্রার্থীকে চূড়ান্ত তালিকায় স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। আবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পদধারী নেতা ও নৌকা প্রতীকের নির্বাচনী এজেন্টের নামও তালিকা পাওয়া গেছে। এসব ঘটনায় প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়েছেন বলেও দাবি ভুক্তভোগীদের।

গতকাল শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬-এর সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারী পদের ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর থেকেই সংশ্লিষ্ট দুটি ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে নিয়োগপ্রত্যাশীরা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

নিয়োগপ্রত্যাশী ও রাষ্ট্রীয় সংবর্ধনাপ্রাপ্ত সম্মুখসারির জুলাই যোদ্ধা শিমুলিয়া ইউনিয়নের রাকিবুল ইসলাম রাকিবও সুপারভাইজার পদে আবেদন করেছিলেন। ফলাফল প্রকাশের পর তিনি ফেসবুকে ফলাফলের তালিকা পোস্ট করে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, ‘হুদাই এতগুলো বেকার ছেলে-মেয়েকে কষ্ট দেওয়ার কোনো দরকার ছিল না। আগে থেকেই যেহেতু রেজাল্ট তৈরি ছিল, সরাসরি তাদের নামের তালিকা প্রকাশ করতেন। পরীক্ষার নামে তামাশার কী দরকার ছিল বেকারদের নিয়ে।’

ইউএনও’র ফেসবুক পোস্টের কমেন্টসে মো. নুরুজ্জামান নামে এক ব্যবহারকারী বলেন, ‘পরীক্ষা নামের নাটক না করলেও চলতো।’ 

ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মির্জা রায়হান কবির বলেন, ‘পরীক্ষা নামের নাটকটি করে এতগুলো ছেলে-মেয়েকে হয়রানি করা উচিত হয়নি।’ রুহান পাইলট নামে একজন বলেন, ‘এটা আবার কোন মেটিকুলাস ডিজাইন?’

ফলাফল প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনা শুরু হয় পানিসারা ইউনিয়নের মনিরুল ইসলামকে নিয়ে। অভিযোগ ওঠে, তিনি তথ্যসংগ্রহকারী পদের ভাইভায় অংশ না নিলেও চূড়ান্ত তালিকায় তার নাম রয়েছে। বিষয়টি সামনে আসার প্রায় তিন ঘণ্টার মধ্যে তার ফলাফল বাতিল করে সংশোধনী বিজ্ঞপ্তি দেয় প্রশাসন।

ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং ফ্যামিলি কার্ড শুমারির তথ্যসংগ্রহকারী স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সদস্যসচিব মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই সংশোধনীতে ‘তথ্যগত ত্রুটি’র কথা উল্লেখ করে দুঃখ প্রকাশ করা হয়। তবে নিয়োগপ্রত্যাশীদের একাংশ এটিকে নিছক তথ্যগত ত্রুটি হিসেবে মানতে নারাজ। তাদের দাবি, এটি নিয়োগ প্রক্রিয়ায় আরও অনিয়মের ইঙ্গিত দেয়। তারা বলছেন, এই সংখ্যা এক নয় একাধিক।

রিকন আহমেদ নামে এক নিয়োগপ্রত্যাশী বলেন, ভাইভা বাদেও মানুষ চাকরিতে কীভাবে টিকে? তবে এ তালিকায় শুধু মনিরুল ইসলাম নয়, একাধিক ব্যক্তি পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন বলেও দাবি তার।  

শফিকুল ইসলাম বলেন, ‘থানা থেকে চৌকিদারের কাছে ফোন দিছে। চৌকিদার বলছে বাপ আওয়ামী লীগ করে। যার জন্য আমি নির্দলীয় লোক বাদ। পরীক্ষায় ১১টাই উত্তর দিয়েছি। ভাইবার স্যারেরাও বলেছে এ পারবে। থানার ফোনের জন্য বাদ। আজব।’ 

এর আগে ফলাফল প্রকাশের আগেই নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম। গত বৃহস্পতিবার দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ‘ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ। ছাত্র কোটায় একজন নাকি আগাম সিলেক্টেড, এমন অভিযোগ চাউর হয়েছে।’

এদিকে চূড়ান্ত প্রার্থীদের গদখালী ইউনিয়নের তথ্য সংগ্রহকারীদের অপেক্ষমান তালিকার ৯ নম্বরে থাকা জনি হোসেন (পিতা- শামছুল হুদা) ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী ডা. তৌহিদুজজামান তুহিনের পোলিং এজেন্ট এবং ১০ নম্বরে থাকা আশরাফুল ইসলাম (পিতা-আক্কাছ আলী) গদখালী ইউনিয়ন শাখার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

সার্বিক বিষয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারির তথ্যসংগ্রহকারী স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি সাফফাত আরা সাঈদ গণমাধ্যমকে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সবার রয়েছে। ফেসবুকে কে কি লিখছে সে বিষয়ে আমার জানা নেই। নিয়োগ স্বচ্ছতার ভিত্তিতে হয়েছে। তবে অনিয়মের অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনে তদন্ত করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রজ্ঞাপনের পরেও প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’, জুলকারনাইন লিখলেন— একটু বিব্রতকর না?

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

লক্ষীপুরের রামগঞ্জে চুরি হওয়া গরু বিএনপি নেতার গোয়ালঘর থেকে উদ্ধার

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতা শোকজ কেন্দ্রীয় সংগঠনের

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবে দেখতে চায় জনগণ: পাটওয়ারী

রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শিবিরের

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ

নারী সেজে টিকটক করতেন ছাত্রদল নেতা রেদোয়ান

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে