গোপালগঞ্জের সহিংসতায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: হামিদুর রহমান আযাদ

Post Image

গোপালগঞ্জে ধারাবাহিক সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক প্রতিপক্ষ ও জুলাইযোদ্ধাদের ওপর হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণ, বাস, ট্রেন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা ও রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি সরাসরি এক চ্যালেঞ্জ।

মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জের হাসপাতাল সড়কে জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ড. আযাদ বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও তাদের নেতাকর্মীরা কীভাবে প্রকাশ্যে শক্তি প্রদর্শন ও নাশকতা চালানোর সাহস পায়, তা একটি বড় প্রশ্ন। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধে সরকারের সদিচ্ছা ও প্রশাসনিক সক্ষমতা নিয়ে আজ জনমনে নানা সংশয় তৈরি হয়েছে। এমনকি অর্থের বিনিময়ে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের সহযোগিতার গুরুতর অভিযোগও উঠেছে। এসব অভিযোগের অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করতে হবে। কেবল বিজিবি মোতায়েন কিংবা ডিসি-এসপিকে প্রত্যাহার করে সরকার তার দায় এড়াতে পারে না।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের বিষয়ে সমালোচনা করে তিনি বলেন, জেলা থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সংকুচিত করছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের পরিবর্তে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ কার্যত একধরনের নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা। এভাবে জনগণের কাঙ্ক্ষিত স্থানীয় সরকার নির্বাচনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

জুলাই অভ্যুত্থানের চেতনা স্মরণ করে জামায়াত এই নেতা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা উপেক্ষা করে দেশে সন্ত্রাস, নৈরাজ্য কিংবা একদলীয় শাসন প্রতিষ্ঠার কোনো অপচেষ্টাই এ দেশের জনগণ মেনে নেবে না। রাষ্ট্রের আইন ও প্রশাসন কোনো দলের অনুগত বাহিনী হতে পারে না। অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে।

সমাবেশ থেকে কয়েকটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—গোপালগঞ্জের সব সহিংসতার নিরপেক্ষ তদন্ত, নাশকতার পরিকল্পনাকারী ও অর্থদাতাসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। পাশাপাশি জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নিয়োগ করা সব প্রশাসকের নিয়োগ অবিলম্বে বাতিল করা এবং প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনের প্রতি জোর দাবি জানানো হয়।

ড. আযাদ বলেন, ‘জনগণ নতুন কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাইয়ে রক্ত দেয়নি। সরকারকে যেকোনো মূল্যে সন্ত্রাস বন্ধ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় সব ব্যর্থতার দায় সরকারকেই বহন করতে হবে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ ও অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শামসুল আলম বাহাদুর ও মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ এবং জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শাহজালাল চৌধুরীসহ উপজেলা আমির-সেক্রেটারি ও বিভিন্ন ছাত্রনেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাদি একটি চেতনা ও বিশ্বাসের নাম যা ভুলে যাওয়ার নয়: বিএনপি এমপি

গোপালগঞ্জের সহিংসতায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: হামিদুর রহমান আযাদ

হাসিনা ‘লেডি কিলার’ হিসেবে কুখ্যাতি অর্জন করেছে: মামুনুল হক

আওয়ামী লীগ মানেই সন্ত্রাস ও ষড়যন্ত্রের আখড়া: ড. খন্দকার মারুফ

ফরিদপুরে জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক

নিরাপত্তা দিতে পারবেন না তাহলে নাহিদকে লন্ডনে নিলেন কেন? প্রশ্ন রাশেদ খানের

সর্বাধিক পঠিত

ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

চট্টগ্রামে এনসিপির ৬ নেতার বিরুদ্ধে সহকর্মীর মামলা

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

সাগর-রুনি হত্যা মামলা: ১২৭ বারের মত পেছালো তদন্ত প্রতিবেদন

ভাইভায় অংশ না নিয়েও চূড়ান্ত তালিকায় নাম, কর্তৃপক্ষ বলছে, ‘তথ্যগত ত্রুটি’

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাশেদ খান মেনন গ্রেপ্তার

এবি পার্টির অনুষ্ঠানে প্রথমবার যোগ দিচ্ছেন জামায়াতের আমির

এসএসএফ সদস্যের ধাক্কাকে ‘হিট অব দ্য মোমেন্ট’ বললেন ছাত্রদল নেতা আমান