বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

Post Image

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে সাইকেল র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টঙ্গী মডেল শাখা। শুক্রবার (২৬ জুন) ভোরে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ফজরের নামাজের পর শিক্ষার্থীরা সাইকেল নিয়ে মাদ্রাসা মাঠে সমবেত হন। পরে সকাল ৬টায় মাদ্রাসার প্রধান ফটক থেকে র‍্যালিটি শুরু হয়ে গাজীপুরের বোর্ড বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ, জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান, ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, গাজীপুর মহানগর শিবির সভাপতি জাকির হোসেন, জেলা শিবির সভাপতি ইসমাইল পাঠান, টঙ্গী মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি ও তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম এবং জিএস মুর্তুজা হাসান ফুয়াদসহ সংগঠনের নেতরা।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, মাদকের ভয়াবহতা সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়েছে। মাদকের কারণে পরিবারে অশান্তি, অপরাধ ও সামাজিক অবক্ষয় বাড়ছে। মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ড. হাফিজুর রহমান বলেন, টঙ্গীতে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মাদকের অর্থের প্রভাবে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে। মাদক নিয়ন্ত্রণে শুধু খুচরা বিক্রেতা নয়, এর পেছনের মূল চক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

টঙ্গী মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি মঈনুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে ছাত্রসমাজের অবস্থান সবসময় পরিষ্কার। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিতভাবে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা এবং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এ সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি