সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক

Post Image

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংসদ সচিবালয় একটি সূত্রে বিষয়টি জানা গেছে।

তবে ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের বিষয়ে সরকার ও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ড. মুহাম্মদ ওসমান ফারুক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি নিজেও শারীরিকভাবে অসুস্থ। তার স্ত্রীও অসুস্থ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ওসমান ফারুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় ও কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন।

সর্বশেষ গত ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী ড. মুহাম্মদ ওসমান ফারুক ধানের শীষ প্রতীকে ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাদি একটি চেতনা ও বিশ্বাসের নাম যা ভুলে যাওয়ার নয়: বিএনপি এমপি

গোপালগঞ্জের সহিংসতায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: হামিদুর রহমান আযাদ

হাসিনা ‘লেডি কিলার’ হিসেবে কুখ্যাতি অর্জন করেছে: মামুনুল হক

আওয়ামী লীগ মানেই সন্ত্রাস ও ষড়যন্ত্রের আখড়া: ড. খন্দকার মারুফ

ফরিদপুরে জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক

নিরাপত্তা দিতে পারবেন না তাহলে নাহিদকে লন্ডনে নিলেন কেন? প্রশ্ন রাশেদ খানের

সর্বাধিক পঠিত

ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

চট্টগ্রামে এনসিপির ৬ নেতার বিরুদ্ধে সহকর্মীর মামলা

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

সাগর-রুনি হত্যা মামলা: ১২৭ বারের মত পেছালো তদন্ত প্রতিবেদন

ভাইভায় অংশ না নিয়েও চূড়ান্ত তালিকায় নাম, কর্তৃপক্ষ বলছে, ‘তথ্যগত ত্রুটি’

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাশেদ খান মেনন গ্রেপ্তার

এবি পার্টির অনুষ্ঠানে প্রথমবার যোগ দিচ্ছেন জামায়াতের আমির

এসএসএফ সদস্যের ধাক্কাকে ‘হিট অব দ্য মোমেন্ট’ বললেন ছাত্রদল নেতা আমান