ফরিদপুরে জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

Post Image

ফরিদপুরের বোয়ালমারীতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও মব সৃষ্টির চেষ্টা করার অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বোয়ালমারী চৌরাস্তা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিয়ে কোনো লাভ হবে না। তাদের অভিয়োগ গত সোমবার জামায়াতের নেতাকর্মীদের নেতৃত্বে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালীতে মব সৃষ্টির চেষ্টা করা হয়েছে। সরকারি কোনো অফিস-আদালতে মব সৃষ্টির চেষ্টা করা হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা আরও বলেন, “প্রশাসনের প্রয়োজনীয় সহযোগিতায় বোয়ালমারী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরকারি কর্মকর্তাদের পাশে থাকবে।” সরকারি কর্মকর্তাদের নির্ভয়ে ও নির্বিঘ্নে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তারা বলেন, “দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের ভয়ভীতি বা চাপের কাছে নতি স্বীকার না করে আইন ও বিধি অনুযায়ী কাজ করতে হবে।”

বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন, “সরকারি কর্মকর্তাদের কাজে বাধা সৃষ্টি বা ভয়ভীতি দেখিয়ে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না।” এ ধরনের পরিস্থিতিতে প্রশাসনের পাশে থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার কথাও তারা জানান।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্চয় সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ ইমরান হোসাইন।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোনো মন্তব্য করতে রাজি হননি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাদি একটি চেতনা ও বিশ্বাসের নাম যা ভুলে যাওয়ার নয়: বিএনপি এমপি

গোপালগঞ্জের সহিংসতায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: হামিদুর রহমান আযাদ

হাসিনা ‘লেডি কিলার’ হিসেবে কুখ্যাতি অর্জন করেছে: মামুনুল হক

আওয়ামী লীগ মানেই সন্ত্রাস ও ষড়যন্ত্রের আখড়া: ড. খন্দকার মারুফ

ফরিদপুরে জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক

নিরাপত্তা দিতে পারবেন না তাহলে নাহিদকে লন্ডনে নিলেন কেন? প্রশ্ন রাশেদ খানের

সর্বাধিক পঠিত

ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

চট্টগ্রামে এনসিপির ৬ নেতার বিরুদ্ধে সহকর্মীর মামলা

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিনকে শোকজ

সাগর-রুনি হত্যা মামলা: ১২৭ বারের মত পেছালো তদন্ত প্রতিবেদন

ভাইভায় অংশ না নিয়েও চূড়ান্ত তালিকায় নাম, কর্তৃপক্ষ বলছে, ‘তথ্যগত ত্রুটি’

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাশেদ খান মেনন গ্রেপ্তার

এবি পার্টির অনুষ্ঠানে প্রথমবার যোগ দিচ্ছেন জামায়াতের আমির

এসএসএফ সদস্যের ধাক্কাকে ‘হিট অব দ্য মোমেন্ট’ বললেন ছাত্রদল নেতা আমান