নিরাপত্তা দিতে পারবেন না তাহলে কেন আমন্ত্রণ জানিয়ে নাহিদ ইসলামকে লন্ডনে নিয়ে গেলেন—এমন প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি লন্ডনে নাহিদ ইসলামের ওপরে আওয়ামী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আজ মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদ সমাবেশে এ প্রশ্ন তোলেন রাশেদ খান।
তিনি বলেন, ‘দেশের ভেতরে গোপালগঞ্জের ঘটনার জন্য জামায়াত ও এনসিপি যেভাবে বিএনপি সরকারকে দোষারোপ করেছিল, লন্ডনের এই ঘটনার জন্য তারা কাকে দায়ী করবে। এখানেও তারা বিএনপি সরকারের কূটনৈতিক ব্যর্থতা খুঁজবে কি না।’
এ সময় তিনি আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বলেন, ‘আওয়ামী লীগের হুমকির বিরুদ্ধে থানায় জিডি করলে হবে না। প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
নাহিদ ইসলামের ওপর হামলার পর এখনো কেন এনসিপি-জামায়াত কোনো মিছিল বের করেনি, বক্তব্য জানতে চান রাশেদ খান।
শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবেন না বলেও মন্তব্য করেন রাশেদ খান।







