মিরপুরে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

Post Image

রাজধানীর মিরপুরে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল থেকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান।

তবে, এ সময় অনেক পোশাক কারখানার শ্রমিকরা বাসায় না ফিরে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই পথ দিয়ে চলাচল করা যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। অনেককে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন আগামীর সময়কে বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

শ্রমিকরা বলছেন, গতকাল সোমবার পূর্বনির্ধারিত মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়ায় তারা ফের বিক্ষোভে নেমেছেন। বিক্ষোভ থেকে তারা ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান।

তবে মিরপুরে শ্রমিকদের অবরোধের মধ্যেই আজ মঙ্গলবার সকালে  নিম্নতম মজুরী বোর্ডের তৃতীয় সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার এই  সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা অনিবার্যকারণবশত স্থগিত করা হয়।

নতুন তারিখ অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর এই সভা অনুষ্ঠিত হবে বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে দেশের বিভিন্ন স্থানের মতো মিরপুরেও পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে গত কয়েক সপ্তাহ থেকেই উত্তেজনা ও অস্থিরতা চলছে। অক্টোবরের শেষ দিক ও নভেম্বরের শুরুতে মিরপুর-১০ ও মিরপুর-১১সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

মিরপুরে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

মাদক মামলায় অভিযোগ গঠনের শুনানিতে আদালতে পরীমনি

নাচের ভাইরাল ভিডিও ও ট্রল নিয়ে মুখ খুললেন ঢাবি শিক্ষক মোনামি

রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল

রাজধানীতে বহুতল ভবনে আ/গুন

শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: শফিকুর রহমান

বিগত সময়ে রাজনীতির শিকার হওয়ায় চিকিৎসকরা কাজ করার সুযোগ পাননি: মির্জা আব্বাস

মিরপুরে তিন বাসে আগুন