ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামি নিজের নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি নিয়ে নিজের অবস্থান ও ক্ষোভ প্রকাশ করেন তিনি
পোস্টে মোনামি উল্লেখ করেন, দেশে যখন একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে, তখন প্রধান খবর হয়ে উঠল তার ভাইয়ের গায়েহলুদের অনুষ্ঠানে নাচের একটি ভিডিও।
ভিডিওটি কীভাবে ছড়িয়ে পড়েছে, সে বিষয়ে তিনি জানান, এক বন্ধুর শেয়ার করা একটি ভিডিও শুধু বন্ধুদের জন্য উন্মুক্ত ছিল। পরে তিনি সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে রি-পোস্ট করেন। তার ধারণা ছিল, বন্ধু তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যেই পোস্টটি সীমাবদ্ধ থাকবে। কিন্তু সেই ভিডিও সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন মোনামি।
ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানো ব্যক্তিদের উদ্দেশে তিনি লেখেন, কিছু টাকা কামানোর জন্যই হয়তো এই ক্লিপটি সংবাদমাধ্যমে পৌঁছে দেয়া হয়েছে। তবে যে বা যারাই এটি করুক না কেন, তাদের প্রতি তার প্রার্থনা- আল্লাহ যেন তাদের এ ধরনের নিচু পথ পরিহার করে আরও সম্মানজনক ও হালাল উপায়ে উপার্জনের তৌফিক দান করেন।
নিজের নাচ ও বয়স নিয়ে সমালোচনার জবাব দিয়ে মোনামি বলেন, প্রচলিত সৌন্দর্যের মানদণ্ডে নান্দনিকভাবে নাচার মতো আদর্শ বয়স বা ফিগার তার নেই- এটা তিনি জানেন। তবে একজন নৃত্যশিল্পীর জন্য বয়স বা শারীরিক গঠন চূড়ান্ত মাপকাঠি হবে, তা কে নির্ধারণ করে দেয়?
তিনি আরও জানান, নাচের ভিডিও প্রকাশ পেলে রাজনৈতিক মহলের সমালোচকদের ট্রলের শিকার হতে পারেন, সে বিষয়ে তার ধারণা ছিল। তবে তিনি তাতে বিন্দুমাত্র পরোয়া করেননি। কারণ অনুষ্ঠানটি ছিল তার একমাত্র ভাইয়ের গায়েহলুদ, আর ভাইয়ের বিশেষ দিনে আনন্দ প্রকাশ করা তার বহুদিনের ইচ্ছা ছিল। এই নাচের জন্য তিনি বিন্দুমাত্র লজ্জিত বা বিব্রত নন বলেও স্পষ্ট জানিয়ে দেন।